×

অনলাইন ডেস্ক:

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের সই ও সিল জালিয়াতি করে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নামে একটি কমিটি গঠন হয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলায়।

ফেসবুক স্ট্যাটাসে রোববার রাতে এই অভিযোগ করেন শওকত মাহমুদ।

তিনি লেখেন, ‘বুড়িচং উপজেলা জাতীয়তাবাদী প্রবাস ফোরাম এর নামে সম্প্রতি একটি কমিটি ও একটি উপদেষ্টামন্ডলী আমার দৃষ্টিগোচর হয়েছে। এ সম্পর্কে আমি কিছুই জানি না এবং এটা আমার অনুমোদিতও নয়। জালিয়াতি করে আমার সই ও সিলমোহর বসানো হয়েছে। আমি এহেন হীন অপচেষ্টার তীব্র নিন্দা জানাই। এটি এক ধরণের সাইবার অপরাধ।’

বিষয়টি জানতে সোমবার রাত ৮টার দিকে শওকত মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে নিউজবাংলাকে তিনি বলেন, ‘কুচক্রী মহলের এমন ধৃষ্টতায় আমি বিস্মিত। অনেকেই আমাকে বিষয়টি জানিয়েছে। ফেসবুকে আমি নিন্দাও জানিয়েছি।’

বিএনপি সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সুপারিশে ২০১৮ সালের ১ সেপ্টেম্বর শাহ আলম খোকনকে সভাপতি ও ইমাম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ১০১ জন প্রবাসীকে নিয়ে বুড়িচং উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কমিটির অনুমোদন দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

সই ও সিল জালিয়াতির বিষয়ে বুড়িচং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির আহমেদ বলেন, ‘শওকত মাহমুদ ভাইয়ের সই ও সিল নকল করে কমিটি গঠন হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। একটি কুচক্রী মহল শওকত মাহমুদ ভাইকে বিব্রত করতে এমন কাজ করছে। নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পর শওকত ভাইয়ের সঙ্গে ফোনে কথা হয়েছে। নিশ্চিত করেছেন এমন কোনো কমিটির অনুমোদন তিনি দেননি। বলেছেন, এটি চক্রান্ত।’। সূত্র: নিউজ বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ— কৃষি মন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের...

Read out all

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই জেলার রাশেদ বলী। তার দু’জনই...

Read out all

তনু হত্যা মামলা: ১০ বছর পর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর এই প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত অবসরপ্রাপ্ত সিনিয়র...

Read out all