×

( জাগো কুমিল্লা.কম)
বছর ঘুরে আবারো ফিরে এলো খুশির ঈদ। শৈশব কৈশোরের ঈদ উদযাপন করার আনন্দ প্রতিটা মানুষের কাছে একেবারে অতুলনীয় ছিল। কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র মনিরুল হক সাক্কু এর ঈদ উদযাপনের স্মৃতি রোমন্থন নিয়ে লিখেছেন মাহফুজ নান্টু:

এখন মুসলিমদের ঈদ উদযাপনের সময়। তবে সময়ের বিবর্তনে ঈদের আনন্দে অনেক পরিবর্তন এসেছে। এখন আমার মনে পড়ে শৈশবে ঈদে কত মজা করতাম। নতুন পোশাক পরে বাবার সাথে ঈদগাহে যাওয়া, নামাজ পড়া। নামাজ শেষে সব ভাই বোনেরা মিলে খাবার খাওয়া। পরে বন্ধুদের সাথে আড্ডা দেয়া। এখন সে স্মৃতি মনে পড়ে। এখন আমার নগরবাসী, স্ত্রী-সন্তান ও আত্মীয়-স্বজন নিয়ে ঈদ উদযাপন করি। তবে আগে আমরা ঈদে কত মজা করতাম। এখন আর সে বিষয়গুলো দেখি না। ঈদে বাবা-চাচাদের কাছ থেকে সালামি নেয়া।

সালামির টাকায় একসাথে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতাম। ঈদের আগের দিন সন্ধ্যায় চাঁদ দেখা নিয়ে যে কৌতূহল আর উত্তেজনা কাজ করতো তা এ প্রজন্মের কারোর মধ্যে তেমন দেখি না। আমরা টিভিতে না আকাশে চাঁদ দেখার অপেক্ষা করতাম। আমাদের সময়ে আকাশে মেঘ থাকলেও ঈদের চাঁদ দেখার জন্য আমাদের কত কৌতূহল কাজ করতো তা বলে শেষ করা যাবে না। এখন আকাশে মেঘ জমে থাকলেও সমস্যা নেই। কারণ ইন্টারনেট চাঁদ দেখার খবর পৌঁছে দেয়।

আমাদের সময় ঈদের চাঁদ দেখলে ফটকা ফোটানো একটা রেওয়াজে পরিণত হয়েছিল। এখন ঈদ আসে ঈদ যায়। কিন্তু আমার ছোট বেলার ঈদের স্মৃতি ভুলতে পারি না। তবে ব্যক্তিগত ভালো লাগার অনুভূতির চেয়ে এখন সবাইকে নিয়ে ঈদ উদযাপনের মাঝেই আনন্দ খোঁজার চেষ্টা করি। একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের সুখ দেখলেই ঈদ আনন্দ অনুভূত হয়। সবাই যেন ভালোভাবে ঈদ করতে পারে সে প্রচেষ্টা সব সময়ের। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

একজন ধর্মপ্রাণ মুসলমান যখন মাসব্যাপী সঠিকভাবে সিয়াম সাধনা করে থাকেন, মূলত ঈদের আনন্দ তাদের কাছে সবচেয়ে বেশি হয়। এখন জনপ্রতিনিধি হিসেবে ঈদ উদযাপন করি। এখন একজন জনপ্রতিনিধির বাইরে গিয়ে বলতে গেলে আমিও একজন মানুষ। আমাকে যিনি সৃষ্টি করেছেন সর্বপ্রথমে তার আদেশ পালন করা আমার জন্য ফরজ। সে হিসেবে আমি মহান আল্লাহ পাকের কাছে শোকরিয়া আদায় করছি, আমাকে ভালোভাবে সিয়াম পালন করার তৌফিক দান করেছেন। আর পুরস্কার হিসেবে রেখেছেন ঈদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all