×

( জাগো কুমিল্লা.কম)

বছর ঘুরে আবারো  ফিরে এলো খুশির ঈদ। তথ্য-প্রযুক্তির ছোয়ায় মানুষের জীবনমানে এসেছে ব্যাপক পরিবর্তন। সে পরিবর্তনের ছোঁয়ায় পরিবর্তন এসেছে ঈদ উদযাপনেও। শৈশব কৈশোরের ঈদ উদযাপন করার আনন্দ প্রতিটা মানুষের কাছে একেবারে অতুলনীয় ছিল। কুমিল্লায় যারা এখন জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কর্তব্যরত ব্যক্তি তাদের শৈশব কৈশোরের ঈদ উদযাপনেও ছিলো ব্যাপক ভিন্নতা। কুমিল্লা পুলিশ সুপার মো.শাহ আবিদ হোসেন এর ঈদ উদযাপনের স্মৃতি রোমন্থন নিয়ে লিখেছেন মাহফুজ নান্টু:

শৈশব ও কৈশোরের দুরন্তপনা, স্বপ্নের সাথে বসবাস, মুক্ত বিহঙ্গের মতো উম্মুক্ত আকাশে ঘুড়ি ওড়ানো, কাদামাখা মাটিতে কিংবা হাঁটুজলে খেলার সাথীদের সঙ্গে দুষ্টুমি, নদীতে, খালে বিলে, পুকুরে সাঁতার, জাল টেনে মাছ ধরা, ঋতুভিত্তিক বিভিন্ন বাঙালি ঐতিহ্যপনায় দলবদ্ধ অংশগ্রহণ সবই সোনালী অতীত। তবে ঈদ উদযাপনের আড়ম্বরতার অন্যরকম বিশেষত্ব ছিলো। আমি যৌথ পরিবারে সবাই স্বল্পতেই সন্তুষ্টি ছিলো।

আমার কাছে একটি ঈদের জামা কখনো বা সঙ্গে এক জোড়া জুতো পেলেই মনে হতো এক বিশাল প্রাপ্তি! নতুন সাবান দিয়ে গোসল সেরে ভোর বেলাতেই দলবদ্ধভাবে ঈদগাহে জামাতে চলে যেতাম। ঈদগাহে নামাজ শেষে সবার সাথে কোলাকুলি আর কুশল বিনিময় ছিল অসাধারণ ব্যাপার। সবাইকে সালাম করতাম আর বিনিময়ে সালামি গ্রহণ করার একটা আকর্ষণ ছিলো। নামাজ থেকে এসে নিজের ও প্রতিবেশীদের ঘরে পিঠা, সেমাই দিয়ে যে আতিথেয়তা পেতাম তা সত্যি স্মৃতির পাতায় চির ভাস্বর হয়ে থাকবে। তারপর ঈদের বিকালে বন্ধুদের সাথে সিনেমা দেখা। সিনেমা শেষে হৈ হুল্লোড় ও মিষ্টির দোকানে ভিড় করা….। এ সবই যেন অন্যরকম সুখ স্মৃতি হিসেবে আজো তাড়িত করে আমাকে।

এই মধ্যবয়সে এসে গুরুত্বপূর্ণ সেবাধর্মী পেশায় নিয়োজিত আছি। এখানে ঈদের আনন্দের অনুভূতিটা ভিন্নতর। নিরাপদে, নির্বিঘেœ, নিশ্চিন্তে পরিবার পরিজন নিয়ে সবাই ঈদ আনন্দ যেন উদযাপন করতে পারে সে লক্ষ্যে আমার প্রিয় সহকর্মীদের নিয়ে কাজ করি। সকলের কল্যাণে নিজেদের ঈদ আনন্দ একাত্ম হয়ে যায় বৃহত্তর জনগোষ্ঠীর হাসি ও আনন্দানুভূতিতে।

আত্মসংযম, আত্মশুদ্ধি ও ধর্মীয় মূল্যবোধ চর্চার পাশাপাশি মানবিক চেতনার উন্মেষে আনন্দ, কল্যাণ, শান্তি, সহিষ্ণুতা ও সম্প্রীতির মেলবন্ধনে বিশ্বজনীন মমতার হৃদয়ানুভূতির প্রতিচ্ছবি প্রতিফলিত হলেই আমি ঈদ আনন্দের পূর্ণতা খুঁজে পাবো। আপনারা সবাই সচেতন থাকুন,নিরাপদ থাকুন। আপনাদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতরের নিরন্তর শুভেচ্ছা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all