×

অনলাইন ডেস্ক:

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১২০ বলে ১২০ রানের মামুলি স্কোর তাড়া করেও জয় পায়নি পাকিস্তান। সহজ ম্যাচ টেস্টের স্টাইলে ব্যাটিং করায় জিততে পারেনি পাকিস্তান। হেরে যায় ৬ রানে হেরে যায় পাকিস্তান।

সহজ টার্গেট তাড়া করতে নেমে দারুণ ব্যাটিং করছে পাকিস্তান ক্রিকেট দল। ১২.২ ওভারে দলীয় ৭৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন ফখর জামান। ইনিংসের শুরুতে ৪.৪ ওভারে ২৬ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।

অধিনায়ক বাবর আজম আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে ৩৩ বলে ৩১ রানের জুটি গড়ে ফেরেন উসমান খান। তিনি বাবরের মতো ১৩ রান করে ফেরেন।

৫৭ রানে ২ উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমেই ছক্কার পর চার হাঁকান ফখর জামান। তিনি নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি। উইকেটের পেছনে ক্যাচ তুলে ফেরার আগে ৮ বলে এক চার আর এক ছক্কায় করেন ১৩ রান। ফখর জামানের বিদায়ে ৭৩ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।

এর আগে পাকিস্তানের পেস বোলিং আক্রমণে কুপোকাত ভারতীয় ক্রিকেট দল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে ১৯ ওভারে ১১৯ রানেই অলআউট ভারত।

রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তান।

ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে একদফা বৃষ্টি হয় নিইইয়র্কে। বৃষ্টির কারণে দেড়িতে টস হয়। খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর। খেলা শুরু হওয়ার পর এক ওভার মাঠে গড়াতেই ফের বৃষ্টির বাগড়া।

বৃষ্টির পর খেলা শুরু হলে ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আউট হন ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিনি নাসিম শাহর বলে উসমান খানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার বিদায়ে ১.৩ ওভারে ১২ রানে প্রথম উইকেট হারায় ভারত। 

২.৪ ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে হারিস রউফের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত। তার বিদায়ে ১৯ রানে ২ উইকেট হারায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০০৭ সালের চ্যাম্পিয়নরা।

১৯ রানে সাবেক এবং বর্তমান এই দুই অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। 

তৃতীয় উইকেটে অক্ষর প্যাটেলের সঙ্গে ৩০ বলে ৩৯ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান ঋষভ পন্থ। দলীয় ৫৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন অক্ষর প্যাটেল। তার আগে ১৮ বলে করেন ২০ রান তিনি।

এরপর সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে ২২ বলে ৩১ রানের জুটি গড়েন ঋষভ পন্থ। ১১.২ ওভারে ৮৯ রানে হারিস রউফের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সূর্যকুমার যাদব।

ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে উইকেটের এক প্রান্ত আগলে রেখে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাান ঋষভ পন্থ। তিনি একাধিক ক্যাচ তুলেও পাকিস্তানের ফিল্ডারদের কল্যাণে তিনবার লাইফ পান। তার ব্যাটেই এগিয়ে যাচ্ছিল ভারত।

১৪ ওভারের খেলা শেষে ভারতের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৯৬ রান। এরপর মাত্র ২৩ রানে ৫ উইকেট হারিয়ে ১৯ ওভারে ১১৯ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে ৩১ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪২ রান করেন ঋষভ পন্থ। 

পাকিস্তানের হয়ে ৩ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন হারিস রউফ। ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন নাসিম শাহ। ৪ ওভারে ২৩ রানে ২ উইকেট নেন মোহাম্মদ আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all