×

(মাহফুজ বাবু, কুমিল্লা)
আজ সোমবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে জেলা সিভিল সার্জন প্রশাসন ঝটিকা অভিযান পরিচালনা করে ৪টি হাসপাতাল বন্ধ করে দেন। এসময় হাসপাতালগুলোর বিরুদ্ধে অনিয়ম, অব্যস্থাপনা, অপরিষ্কার পরিবেশে চিকিৎসা সেবা প্রদান, লাইসেন্স বিহীন হাসপাতাল পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ, টেকনিশিয়ান সংকটসহ নানা অভিযোগে বুড়িচং উপজেলা সদরের এ ৪টি হাসপাতাল বন্ধ করে দেয়া হয়। এসময় হ্যাপি মেডিকেল সেন্টার নামের একটি হাসপাতাল কে সতর্ক করে দেয়া হয়েছে বলেও জানা গেছে।

জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্বাস্হ্য সেবা প্রতিষ্ঠান সমূহ পরিদর্শনকালে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

বন্ধ করে দেয়া হাসপাতালগুলোর মাঝে বিনা লাইসেন্সে কার্যক্রম পরিচালনার অভিযোগে বুড়িচংয়ের মডার্ণ স্পেশালাইজড ডায়াগনষ্টিক সেন্টার। এবং অনিয়ম, অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনার অভিযোগে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। আজম খান ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামক চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এইসব প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করা হয়।

জেলা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান বলেন, বিনা লাইসেন্সে কার্যক্রম পরিচালনার অভিযোগে বুড়িচংয়ের মডার্ণ স্পেশালাইজড ডায়াগনষ্টিক সেন্টার,অনিয়ম,অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনার অভিযোগে আদম খান ডায়াগনষ্টিক সেন্টার,পপুলার ডায়াগনষ্টিক সেন্টার ও মেডিকেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের সকল কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করা হলো ।

এ অভিযান পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মনির খান, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হক বাবলু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all