×

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার বুড়িচংয়ে কিশোরী শ্রমিককে গণধর্ষণের ৯দিন পার হলেও অধরা ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে এলাকায়। এছাড়াও মামলায় আসামীদের গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ উঠেছে। জেলার বুড়িচং থানা পুলিশের বিরুদ্ধে । গণধর্ষণের পর ধর্ষক চক্র ও তাদের পরিবারের লোকজন এলাকায় প্রকাশ্য ঘুরে বেড়ালেও আসামীদের গ্রেফতার করছে না দেবপুর ফাঁড়ির পুলিশ। এতে এলাকায় এবং স্থানীয় কারখানা শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ দিকে মামলা তুলে নিতে ধর্ষিতা নারী শ্রমিকের পরিবারকে নানাভাবে চাপ প্রয়োগসহ প্রাণনাশের হুমকি প্রদান করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী ঐ নারী শ্রমিকের কাছ থেকে।

অভিযোগে জানা যায়, গত ১৫ জুলাই বাসায় ফেরার পথে জেলার দেবপুর এলাকায় জিহান ফুটওয়্যার কোম্পানীর কিশোরী শ্রমিক (১৭) তুলে নিয়ে যায় স্থানীয় যুবক বিল্লাল ও মনির হোসেন। পরে তারা তাদের আরও দুই বন্ধু আলাউদ্দিন ভুইয়া ও শান্তকে ফোনে ডেকে নিয়ে দেবপুরের শরীফপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ীতে নিয়ে চারজন মিলে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন স্থানীয় এক সংবাদিকের সহযোগিতায় বুড়িচং থানায় মামলা দায়ের করলে ভিকটিমকে তৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এর পর ঘটনার সত্যতা পাওয়ায় দেবপুর এলাকার পরিত্যাক্ত ঐ বাড়ির কেয়ারটেকার কে সন্দেহমুলক ভাবে আটক করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ১৬ জুলাই থানায় ৪ ধর্ষককে আসামী করে মামলা দায়ের করে। ভিকটিমের অভিযোগ ধর্ষক পরিবার প্রভাবশালী হওয়ায় এখনো আসামীদেরকে গ্রেফতার করছে না পুলিশ। আসামীরা এলাকায় প্রকাশ্য ঘুরাফেরা করলেও রহস্যজনক কারণে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। এ দিকে মামলা তুলে নিতে ওই নারী শ্রমিক পরিবারকে নানা ভাবে চাপ প্রয়োগসহ প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মনোজ কুমার জানান, আসামীদের গ্রেফতারে পুলিশের সব রকমের চেষ্টা অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all