×

(আবু সুফিয়ান রাসেল, কুমিল্লা)
চাঞ্চল্যকর কুমিল্লা ইপিজেড এর কর্মকর্তা খাইরুল বাশার সুমন হত্যা মামলার প্রধান আসামী মোঃ মহিউদ্দীন (২১) কে গ্রেফতার করেছে র‍্যাব কুমিল্লা। শুক্রবার (৭মে) ভোর রাতে পদুয়ারবাজার বিশ্বরোড এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাবের সূত্রমতে, প্রধান আসামী মোঃ মহিউদ্দীন নগরীর দক্ষিণ চর্থার মৃত আবদুল হকের ছেলে। প্রধান আসামীসহ আরও সাত থেকে আট জন এ হত্যার সাথে জড়িত। তারা সবাই কিশোর চক্র। তারা দীর্ঘদিন নগরীতে নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত।

র‍্যাব ১১ উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, বাশার হত্যার সকল আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিছু তথ্য দিয়েছে। সে সূত্রে কাজ করছে র‍্যাব।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল কুমিল্লা ইপিজেডের সামনে চীনের একটি জুতা কোম্পানির কর্মকর্তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত খায়রুল বাসার সুমন (৩০) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের মান্দারি গ্রামের মোহাম্মদ মমিন মাস্টারের ছেলে। তিনি কুমিল্লা ইপিজেডে সিং সাং সু নামে একটি চায়না কোম্পানিতে মানব সম্পদ উন্নয়ন বিভাগে কর্মরত ছিলেন।

শুক্রবার বিকেলে ইপিজেড থেকে বাড়ি ফেরার পথে ইপিজেড গেইট সংগল্ন রোসা ও স্বপ্ন সুপার সপের সামনে সুমনকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all