×

প্রেস বিজ্ঞপ্তি
কুমিল্লা সরকারি কলেজে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে
পালিত হয়েছে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ২০২১।

এ উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয় এরপর কেন্দ্রীয় শহিদ মিনারে এবং নগর উদ্যানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলা বিভাগের প্রভাষক হালিমা আক্তারের সঞ্চালনায় সকাল ৯.৩০ এ দিবস উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠান এবং বীরের কন্ঠে বীরগাঁথা এর আয়োজন করা হয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর, ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এ কে এম আছাদুজ্জামান।

সভাপতির আসন অলংকৃত করেছেন কলেজের স্বনামধন্য অধ্যক্ষ প্রফেসর মোঃ বাহাদুর হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ হারুনুর রশিদ পাটোয়ারী, আরোও উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল হক, বিশেষ অতিথি হিসাবে আরোও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক কর্মকর্তাবৃন্দ, উপস্থিত ছিলেন কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীবৃন্দ, উপস্থিত ছিলো বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার, কুমিল্লা কলেজ থিয়েটার এর সদস্যবৃন্দ এবং কলেজের সকল শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের মূল আলোচক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. একেএম আছাদুজ্জামান তাঁর আলোচনায় মুক্তিযুদ্ধকালিন বিভিন্ন সম্মুখ যুদ্ধের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বক্তব্যের এক পর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন, অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর আদর্শের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন এবং ভালোভাবে লেখাপড়া করে দেশ ও জাতির কল্যানে নিজেকে বিলিয়ে দিতে নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ— কৃষি মন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের...

Read out all

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই জেলার রাশেদ বলী। তার দু’জনই...

Read out all

তনু হত্যা মামলা: ১০ বছর পর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর এই প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত অবসরপ্রাপ্ত সিনিয়র...

Read out all