×

দেবিদ্বার প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা দেবিদ্বারে যৌতুকের দাবিতে স্বামীর দেয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে ৮ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গৃহবধূ সাদিয়া মারা গেছেন। শনিবার ( ৩০ এপ্রিল)  ভোর সাড়ে ৪ টায় ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  আইসিইউতে মারা যায় ।

বিষয়টি নিশ্চিত করেছেন, দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। তিনি জানান, বিভিন্ন মাধ্যম থেকে শুনিছে সাদিয়া মারা গিয়েছে।   এ ঘটনা আগের মামলার সাথে পরিবার আরেকটি  হত্যা মামলা যোগ করতে পারবে ।বুধবার (২৭) রাতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত স্বামী আসাদ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। সে এখন পর্যন্ত ঘটনার বিষয়ে মুখ খুলেনি । আমরা তাকে আদালতের মাধ্যমের কারাগারে প্রেরণ করেছি। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অভিযুক্ত আসাদ সরকার গুনাইঘর গ্রামের নুরু সরকারের ছেলে। নিহত সাদিয়া একই উপজেলার পদ্মকোট গ্রামের মো. অপুল সরকারের মেয়ে।

নিহত সাদিয়ার ভাই খাইরুল বলেন, ডাক্তারা আপ্রাণ চেষ্টা করেও আমার বোনকে বাঁচাতে পারেনি । সে মৃত্যুর আগের ভিডিও বার্তায় তার স্বামীকে অভিযুক্ত করে জবানবন্দি দিয়েছে । আশা করি গ্রেফতারকৃত আসামীকে কঠোর শাস্তি দেয়া হবে। বর্তমানে সাদিয়ার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।  সন্ধ্যায় কুমিল্লা দেবিদ্বারের গ্রামের বাড়ির পারিবারিক করবস্থানে দাফন করানো হবে।

অভিযুক্ত স্বামী

ঘটনার একদিন পর হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় সাদিয়া ভিডিও বার্তায় বলেছিল , আসাদ আমাকে কয়েকবার বলেছেন যে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করবে। গত ৫ মাস ধরে যৌতুকের জন্য আমাকে শারীরিক নির্যাতন করে আসছেন। আমার স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই শুধু বলত, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়। টাকা না দেওয়ায় আমার শরীরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয় আমার স্বামী। আমি আগুন নেভানোর চেষ্টা করলেও আমাকে বাঁধা দেওয়া হয়।

প্রসঙ্গত  গত শনিবার (২৩ এপ্রিল) সকালে  উপজেলা সদরের বানিয়াপাড়ার ভাড়া বাসায় সাদিয়া’কে আগুন দিয়ে পুড়িয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠে স্বামীর বিরুদ্ধে ।  ঘটনার দুইদিন পর সাদিয়ার বাবা মো. ফরিদুল আলম অপুল সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বুধবার রাতে আসাদ সরকারকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all