×

(আকিবুল ইসলাম হারেছ, চান্দিনা)

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় পানিতে ডুবে মো. সিয়াম (৬) ও নিরব হোসেন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর ৩টার দিকে এলাকার একটি পুকুর থেকে তাদের ভাসমান মৃতদেহ উদ্ধার করা কুটুম্বপুর মদিনা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত করেন।

মৃত দুই শিশু একই উপজেলার কুটুম্বপুর গ্রামের মো.মনির হোসেন ও নাওতলা গ্রামের মৃত নূরে আলমের ছেলে এবং তারা সম্পর্কে আপন খালাতো ভাই।

স্থানীয়রা জানায়, চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুরে খালার বাড়িতে বেড়াতে গিয়ে পূর্বপাড়া ওয়াদুদ মুহুরী বাড়ি সংলগ্ন পুকুরে সিয়াম ও নিরব গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুটুম্বপুর মদিনা মেডিকেলে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.অহিদ উল্লাহ সরকার জানান,দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু খুবই দু:খজনক।শিশু দুইটি খেলতে গিয়ে পানিতে পরে যায়।আমি তাদের মৃত্যুর শোক প্রকাশ করছি ও তাদের পরিবারের সকলকে শোক সইবার প্রার্থনা করছি।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো.নূরুল বাশার জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি শুনেছি।বিষয়টি নিশ্চিত হয়ে পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all