×

স্টাফ রিপোর্টার :
অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর মামলার রহস্য উৎঘাটনের মাধ্যমে অপরাধ দমনে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ পুলিশের চট্টগ্রাম রেঞ্জে প্রথম হয়েছেন কুমিল্লা গোয়েন্দা শাখার (ডিবি) এস.আই শাহ কামাল আকন্দ পিপিএম। বুধবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে সন্মাননা পুরস্কার হিসেবে ক্রেষ্ট ও সনদ পত্র প্রদান করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস.এম মনির-উজ-জামান বিপিএম-পিপিএম।

জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কুমিল্লা ডিবির এসআই শাহ কামাল আকন্দ তাঁর নেতৃত্বাধীন টিম নিয়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপূল পরিমান মাদক ও অস্ত্র উদ্ধার করেন। গ্রেফতার করা হয় অনেক অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীকে। এছাড়াও একই সময়ে তিনি অনেক চাঞ্চল্যকর ও কøু-লেস মামলার রহস্য উৎঘাটনসহ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হন। বুধবার রেঞ্জ কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে এসআই শাহ কামাল আকন্দ পিপিএম কে পুলিশের চট্টগ্রাম রেঞ্জে সেরা ও প্রথম হিসেবে ঘোষণা করা হয়। পরে তাকে পুরস্কার হিসেবে ওই সন্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় কুমিল্লা পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন বিপিএম ছাড়াও রেঞ্জের আওতাধীন অপর ১০ জেলার পুলিশ সুপার এবং পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে ২০১৪ সালের ১৩ মার্চ কুমিল্লার দেবিদ্বারে একটি গভীর নলকুপের প্রায় ৭০ফুট নীচ থেকে নৃশংস হত্যার শিকার শাহিনা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধারের পর দেশব্যাপী বহুল আলোচিত হন এসআই শাহ কামাল আকন্দ। কুমিল্লা ডিবিতে যোগদানের পর তিনি এরই মধ্যে শতাধিক চাঞ্চল্যকর হত্যা,অস্ত্র, অপহরণ,ডাকাতি ও প্রতারণার মামলার রহস্য উন্মোচন করতে সক্ষম হন। মানিকগঞ্জের সন্তান এসআই শাহ কামাল আকন্দ ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে পিপিএম পদক লাভ করেন। এছাড়াও ধারাবারিক সফলতার জন্য ইতিমধ্যে তিনি জেলা পুলিশ সুপার এবং চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে একাধিকবার সন্মাননা পুরস্কার ও সনদ লাভ করেন।

এদিকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জে সেরা এসআই হিসেবে স্বীকৃতি ও পুরস্কার লাভ করায় এক প্রতিক্রিয়ায় এসআই শাহ কামাল আকন্দ পিপিএম বলেন, ‘যে কোন পুরস্কার মানুষকে উৎসাহ যোগায়-অনুপ্রেরণা দেয় এবং দায়িত্বশীল করে তোলে।’ তিনি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস.এম মনির-উজ-জামান বিপিএম-পিপিএম, কুমিল্লা পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন, জেলার অন্যান্য শীর্ষ পুলিশ কর্মকর্তাসহ ডিবির সাবেক ওসি একেএম মনজুর আলম এবং বর্তমান ওসি নাছির উদ্দিন মৃধার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সকল কর্মকর্তাদের সহযোগিতা ও দিকনির্দেশনার কারণেই যে কোন মামলার তদন্তের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all