×

বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মো. আবদুছ ছালাম বেগ। বুধবার দুপুরে কুমিল্লা নগরীর একটি রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নতুন মুখের সম্ভাব্য প্রার্থী ছালাম বেগ জানান, বর্তমান এমপি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে কেন্দ্রীয় পর্যায়ে সময় দিতে হচ্ছে। এছাড়া একজন আইনজীবী হিসেবে পেশাগত কারণে তাঁকে ঢাকায় থাকতে হচ্ছে। তাই গত প্রায় ১০ বছরে এ সংসদীয় আসনের বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা এলাকায় তেমন কোনো উন্নয়ন হয়নি, যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভেঙ্গে পড়েছে।

তিনি বলেন, তৃণমূলে বিচরণ করে অনুভব করেছি এ আসনের জনগণ পরিবর্তন চায়, তারুণ্যদ্বীপ্ত নেতৃত্ব চায়। আমি গত প্রায় ৩০ বছর ধরে এলাকায় রাজনীতি করছি। আমার প্রতি জনগণের আস্থা আছে। আগামী নির্বাচনে আমি দলের মনোনয়ন চাইব এবং এ ব্যাপারে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী কাজ করব।

এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ বেগ, আবদুস সাত্তার বেগ, হাজী সফিক, আবদুল ওহাব, মোঃ সাদেক, শাহ আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all