×

মারুফ আবদুল্লাহ,  কুমিল্লা

কুমিল্লার বরুড়ার ভবানীপুর ইউনিয়নের জালগাঁও গ্রামে দুপক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিন জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ভবানীপুর ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান।

নিহতরা হলেন– জালগাঁও গ্রামের হাসান আলীর ছেলে আব্দুস সাত্তার (৬২) ও জামাল হোসেনের ছেলে খোরশেদ আলম (৩৫)। আহত হয়েছেন– নিহত খোরশেদের আত্মীয় জহির, জয়নাল ও মোর্শেদ।

ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বেলা ৩টায়  বলেন, ‘একটি জমি নিয়ে আব্দুস সাত্তার এবং তার প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এই ঘটনায় আদালতে একটি মামলাও চলছি। আজ সকালে সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল, খোরশেদ, মোর্শেদ ও জহির তাকে বাধা দিতে যায়। এ সময় সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চার জনকে এলোপাতাড়ি আঘাত করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় খোরশেদ। বাকি তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা শুনে জয়নালের লোকরা এসে সাত্তারকে পিটুনি দিলে সে ঘটনাস্থলে মারা যায়।’

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল রাফি  বলেন, ‘জহিরুল ইসলাম জহির (২২), খোরশেদ ও জয়নাল আবেদিনকে (৪৬) এই হাসপাতালে আনা হয়েছিল।  তাদের সবার অবস্থার খারাপ ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেছি। শুনেছি দাউদকান্দি এলাকায় পৌঁছালে খোরশেদ নামের একজন মারা গেছেন। পরে তার লাশ নিয়ে আসা হয়। বাকিরা ঢাকায় আছে।’

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ আছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আরও কয়েকজন আহত আছে। বিস্তারিত পরে জানানো যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all

মানবাধিকার কর্মী মওদুদের দায়ের করা মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

​স্টাফ রিপোর্টার।। কুমিলা কোতোয়ালি থানায় মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম...

Read out all

কুমিল্লায় ৯৯৯ এ ফোনে তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার...

Read out all

কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীতে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন মা। মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় ঘটে এই ঘটনা।...

Read out all

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস

নিজস্ব প্রতিবেদক: তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক গবাদিপশু কোরবানি হয়, যা বিশ্বের অন্যতম বৃহৎ কোরবানির আয়োজন। এ উপলক্ষে সারা দেশের কৃষক ও...

Read out all