×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বুড়িচংয়ে ভৈরবপুরে পাওনা টাকার জন্য স্কুল শিক্ষার্থীকে গাছের সাথে বেঁধে রেখে নির্যাতনের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি পবিত্র ঈদুল ফিতরের দিন মঙ্গলবার ঘটলেও সম্প্রতি গাছে বেঁধে রাখার ছবিটি সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আটকৃতরা হলেন, মোঃ নাহিদুল ইসলাম (২০), মোঃ নাজমুল হোসেন (২৩) ও জসিমউদ্দিন (২৭)। শনিবার (৭মে) সকাল ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার।

তিনি জানান, ঘটনাটি কুমিল্লা পুলিশ সুপার স্যারের নজরে আসার দুই ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত তিনজন জানকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন।

ভুক্তভোগী স্কুল শিক্ষার্থী সাহেদ হোসেন শান্তের পিতা ইউসুফ মিয়া বলেন, কিছুদিন আগে পাশের গ্রাম ভৈরবপুর এলাকার দুলু মিয়ার ছেলে নাহিদুলের দোকান থেকে একটি খাট বানিয়েছিলেন। প্রায় সব টাকা দেয়া হয়ে গেছে খাটের। আর ৪৫০ টাকা বকেয়া থাকার কারণে ঈদের কয়েকদিন আগে নাহিদুল আমার বাড়িতে এসে টাকার জন্য গালমন্দ করে, এসময় তাকে অনুনয় করে জানায় ইউসুফের ছোট ছেলেটা কয়েকদিন আগে পানিতে ডুবে মারা গেছে কাজ করতে পারে নাই হাতে খালি। সপ্তাহ খানেক পরে দিয়ে দেব। তবুও সে এটা নিয়ে বাড়াবাড়ি করে আমার গায়ে হাত তোলে এ নিয়ে বাকবিতন্ডা ও হাতাহাতি হয় তার সাথে।

ঈদের দিন আমার ছেলে শান্ত বন্ধুদের সাথে ঘুরতে বের হলে তাকে তার বন্ধুদের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায় নাহিদুলসহ আরও কয়েকজন। নাজমুল তার বাড়িতে নিয়ে গাছের সাথে বেঁধে রেখে মারধর করে। এসময় আমি বাইরে কাজে ছিলাম খবর পেয়ে বাড়িতে এসে থানায় ফোন দেই। পরে স্থানীয় ইউপি সচিব ও গ্রাম পুলিশ সেখান থেকে আমার ছেলে উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় শুক্রবার (৬ মে) রাতে বুড়িচং থানায় মামলা দায়ের পর তাদের আটক করা হয়েছে। কুমিল্লা জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all