×

(মো: নাজিম উদ্দিন, মুরাদনগর )

কুমিল্লা মুরাদনগর উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় ৪টি গ্রাম লন্ডভন্ড করে দিয়েছে আকস্মিক কালবৈশাখী ঝড়ে। এতে একটি উচ্চ বিদ্যালয়, একটি কিন্ডারাগার্ডেনসহ প্রায় দুই শতাধিক ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে। এ সময় সহ¯্রাধিক গাছপালাও বিধ্বস্ত হয়। এ সময় আর্দশ এসআর উচ্চ উচ্চ বিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়।বৃহস্পতিবার দুপুরে মুরাদনগর উপজেলা দিয়ে যাওয়া এক কালবৈশাখী ঝড় এ তান্ডব চালায়।

স্থানীয়রা জানায়, দুপুরে আকস্মিক ভাবে শুরু হওয়া কালবৈশাখী ঝড় মূহুর্তের মধ্যে বিধ্বংশী রুপ ধারন করে শুরু করে তান্ডব লীলা। উপজেলার হাটাশ, খোষঘর, হিরাপুর ও চাপিতলা গ্রামের প্রায় দুই শতাধিক ঘর-বাড়ী ও সহ¯্রাধিক গাছ-পালা বিধ্বস্ত হয়। এ সময় হাটাশ আদশ্য এসআর উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলা কালে ৫০ হাত লম্বা একটি স্কুল ঘর ও খোষঘর আইডিয়েল কিন্ডারগার্ডেন স্কুলটি সম্পূর্ণ ভাবে বিধ্বস্থ হয়।

খোষঘর গ্রামের রানা মিয়া, নাছির উদ্দিন, হিরাপুর গ্রামের ইব্রাহীম, মোমেন, চাপিতলা গ্রামের ইকবাল হোসেনসহ আরো অনেকের বসত-ঘর সম্পূর্ণ ভাবে বিধ্বস্ত হয়।

এ ব্যাপারে হাটাশ আর্দশ এসআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোতালেব মিয়া জানান, স্কুল চলাকালে হঠাৎ করে কালবৈশাখী ঝরের আঘাতে বিদ্যালয়ের একটি স্কুল ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি কতৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম বলেন, কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় দ্রুত মেরামতের জন্য অনুদানের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে। আতংকে দৌড়া-দৌড়ির কারনে শিক্ষার্থীরা আহত হয়েছে। কোন শিক্ষাথীর্র বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all