×

মাহফুজ নান্টু, কুমিল্লা।। আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পহেলা মে শনিবার কুমিল্লা প্রেসক্লাবের সামনে সামাজিক – সাংস্কৃতিক সংগঠন সূর্য শিখার উদ্যেগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিকেল ৫ টা থেকে শুরু হয় ইফতার বিতরণ। চলে সন্ধ্যা পর্যন্ত। এ সময় অন্তত দেড়শ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অটোরিক্সাচালক সায়েদুল ইফতার সামগ্রী পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সারা দিন রোজা রাখছি। ইস্তারি করনের সময় অইতাছে। কই ইস্তার করমু ঠিক নাই। তয় পেরেসক্লাবে আমডারে ইস্তার দিছে। যারা ইস্তার দিছে তাগোর লাইগ্গা দোয়া করি।

সূর্যশিখা সাংষ্কৃতিক, সামাজিক ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা রেহানা রহমান বলেন, সংস্কৃতি চর্চার পাশাপাশি সামাজিক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকে সূর্যশিখা সংগঠনের পক্ষ থেকে অসহায় নিন্মআয়ের মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম অব্যহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সূর্যশিখা সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, সাংস্কৃতিক পরিচালক, মিথিলা মজুমদার, নাসিমা বেগম, রোকসানা ইসলাম দুলালী, আইরিন সুলতানা বিথী, ফখরুল ইসলাম নাজমুল, দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে সম্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুর রহমান হিরা। মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেন কুমিল্লার বি-মিডিয়া বিল্লাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all