×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় বিশ্ববরণ্য সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মনের ১১৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার ( ১ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা নগরীর চর্থা এলাকায় শচীন দেববর্মনের বাড়িতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে। আগামী ৩০ অক্টোবর শচীন দেববর্মনের বাড়িতে দুইব্যাপী শচীন মেলা করার প্রস্তুতি চলছে।

কুমিল্লা জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সঞ্চালনয়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, কুমিল্লার উপপরিচালক শওকত ওসমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফজাল হোসেন, মোঃ সোহান সরকার, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন।

আরও উপস্থিত ছিলেন এড. গোলাম ফারুক, হাসান ইমাম মজুমদার ফটিক, ড. আলী হোসেন চৌধুরী, বশীর উল আনোয়ার, শাহজাহান চৌধুরী, অশোক বড়ুয়া, মোতাহার হোসেন মাহবুব প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণ করেন জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ইউসুফ হাই স্কুল, যাত্রী সাংস্কৃতিক সংগঠন, পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদ, কুমিল্লা সাংস্কৃতিক জোট, সংলাপ কুমিল্লা, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

উল্লেখ্য শচীন দেব বর্মণের জন্ম ১৯০৬ সালের ১ অক্টোবর তৎকালীন ব্রিটিশ ভারতের কুমিল্লায়। তিনি ত্রিপুরার চন্দ্রবংশীয় রাজ পরিবারের সন্তান। ১৯২০ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে থেকে ম্যাট্রিক পাস করে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। এরপর ১৯২২ সালে ঐ কলেজ থেকে আইএ পাস করেন। পরবর্তীতে ১৯২৫ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. পাশ করেন। গানের আঙিনায় সবাই তাকে ‘শচীন কর্তা’ বলে ডাকেন সম্মান করে। তার হাত ধরে যেমন এসেছে অসংখ্য কালজয়ী গান তেমনি তিনি গড়ে তুলেছেন এই উপমহাদেশের অনেক বিখ্যাত গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালককে। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংগীত ভুবনের এই কিংবদন্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all