×

নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতিতে দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সীমিত পরিসরে আয়োজন চলছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার। আগামী ১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসির পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা যায়, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে নিয়মিত শিক্ষার্থী ফরম পূরণ করেছে ১ লাখ ৯৮ হাজার ৮৯৪ জন, রেজিস্ট্রেশন করেছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮৫ জন।

এর মধ্যে ঝরে পড়েছে ৩৫ হাজার ৪৯১ জন ও এইচএসসিতে ফরম পূরণ করেছেন ১ লাখ ১৬ হাজার ৪৮০ জন। রেজিস্টেশন করেছিল ১ লাখ ৪১ হাজার ৪৭৪ জন। ঝরে পড়েছে ২৪ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী।

করোনার প্রভাব, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ ও বাল্যবিবাহের কারণে এসব শিক্ষার্থী ঝরে পড়েছে। তবে বিগত ৫ বছরের মধ্যে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলা নিয়ে গঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারই সব থেকে বেশি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, দীর্ঘবিরতির পরীক্ষার আয়োজন হওয়ায় অনেক শিক্ষার্থীদের সন্ধান পাওয়া যাচ্ছে না। শহর ছেড়ে যাওয়া কিংবা বাল্যবিবাহের ফলে অনেকেই ফরম পূরণের নির্ধারিত সময় পরও কোনো যোগাযোগ করছে না। কেউ কেউ সংসারের হাল ধরতে বিভিন্ন গার্মেন্টস ও কর্মক্ষেত্রে যোগ দিয়েছে।

কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসউদ বলেন, আমরা অতীতে চেষ্টা করেছি যতজন পরীক্ষার্থী রেজিস্টেশন করেছে ঠিক ততজন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। তবে এবার করোনা পরিস্থিতির কারণে ঝরে পড়ার হার বেশি। আমার প্রতিষ্ঠানে প্রায় ৫০ শতাংশ ঝরে পড়েছে। এর মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুস সালাম বলেন, করোনা পরিস্থিতির কারণে অনেকেই যথাসময়ে ফরম পূরণ করতে পারেনি। যদি কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে চায় আমাদের কাছে আবেদন করলে তাদেরকে ফরম পূরণের সুযোগ দেওয়া হবে। অর্থাভাবে কেউ যেন ঝরে না পড়ে সেটা আমরা খেয়াল রাখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ- প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট...

Read out all

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all