×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় নিখোঁজের দুইদিন পর চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী আক্তারনি’র লাশ উদ্ধার করা হয়েছে। সে কুমিল্লার নগরীর শাসনগাছা রেললাইন ‘ঘুন্ডিঘর’ সংলগ্ন মৃত মোসলেম ভান্ডারির স্ত্রী। বুধবার লাশ উদ্ধারের পর সন্ধ্যায় রেইসকোর্স কবরস্থানে তাকে দাফন করে ফেলে পরিবারের লোকজন।

তবে বিষয়টি নিয়ে মুখ খুলছে না আক্তারনির স্বজন বা পরিচিতজনরা। অপরদিকে কোতয়ালী মডেল থানার ওসি আবু সালাম মিয়া বলেছেন, ‘এ ধরনের কোনো তথ্য জানা নেই।’

বুধবার রাতে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য ও নিহত আক্তারনি’র প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আক্তারনিকে গত দুইদিন যাবৎ খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বুধবার (২৩ মে) সকালে জেলার মুরাদনগরে সড়কের পাশে পড়ে থাকা তার লাশ উদ্ধার করে স্বজনরা।

পরে দুপুরে পুলিশসহ কয়েকজন মিলে লাশ নিয়ে যাওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখান থেকে তাড়াহুড়ো করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করে সন্ধ্যায় রেইসকোর্স কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে শাসনগাছা বাদশা মিয়া বাজার এলাকার এক যুবক জানিয়েছে, ‘শুনেছি মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। পরে সন্ধ্যায় জানাজা ও দাফন সম্পন্ন হয়। সূত্র: কুমিল্লার কাগজ ( ফাইল ফটো)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all