×

অলনাইন ডেস্ক:
কুমিল্লায় পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিবি পুলিশের কর্মকর্তাসহ ৩ পুলিশ আহত হয়েছেন। জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বৌয়ারা বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের বড় একটি চালান যাচ্ছে- গোপন সূত্রে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শুক্রবার বিকালে আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বৌয়ারা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ফেনসিডিলসহ একজনকে আটক করলে চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা ও গুলিবর্ষন শুরু করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে।

জেলা ডিবি’র ওসি নাসির উদ্দিন মৃধা জানান, মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের এসআই ইসহাক মিয়া, এএসআই ফয়েজুর রহমান, কনস্টেবল মিল্লাত আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। রাত সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all