×

( জাগো কুমিল্লা.কম)

কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতি কালে গণপিটুনিতে ডাকাত সর্দার ইসমাইল মেম্বার (৪৮) নিহত হয়েছে।সোমবার (১৬ জুলাই) দিবাগত রাত পৌঁনে ২টায় উপজেলার মহিচাইল ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, রাত ১টার দিকে একদল ডাকাত বাতাবাড়ীয়া গ্রামের কৃষক চন্ডী বিশ্বাস এর বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজন ডাকাতির বিষয়টি টের পেয়ে চিৎকার করে। এতে আশে-পাশের লোকজন ছুটে আসলে ডাকাতদল পিছু হটে।

এক পর্যায়ের গ্রামবাসী ডাকাত সর্দার ইসমাইল হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদ উল্লাহ জানান, ডাকাত সর্দার ইসমাইল হোসেন এর পৈত্রিক নিবাস মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামে। ডাকাতি পেশা ছাড়তে না পারায় স্থানীয়দের চাপে এলাকা ছাড়া হয়ে পাশ্ববর্তী মহিচাইল ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে বসবাস শুরু করে।

বাতাবাড়িয়া গ্রামের ভোটার হয়ে ২০০১ সালের পর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিচাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বাতাবাড়িয়া গ্রামের একাধিক বাসিন্দা জানান, ডাকাত ইসমাইল মেম্বার পদে নির্বাচন করার অনেক পূর্ব থেকেই এলাকায় চুরি ডাকাতি ও নারী নির্যাতনের মতো জঘন্য অপকর্ম করে আসছিল। ভোটে প্রার্থী হওয়ার পর ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি পর্যন্ত দিয়েছিল। মেম্বার হওয়ার পরও থেমে ছিল না তার ডাকাতি। নিজের পাঁচ সন্তান ও ডাকাতির সাথে জড়িত। গণপিটুনিতে তার মুত্যুর খবরে এলাকাবাসী স্বস্তির নি:শ্বাস ফেলছে।

এ বিষয়ে চান্দিনা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সামছুল ইসলাম জানান, ডাকাত সর্দার ইসমাইল হোসেন এর বিরুদ্ধে ডাকাতি ও নারী নির্যাতনসহ চান্দিনা থানায় ৩ টি মামলা রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all