×


কুমিল্লা জিলা স্কুল থেকে ২০০২ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীরা গতকাল শুক্রবার (১৯ মার্চ) স্কুল প্রাঙ্গনে মেতেছিলো উৎসবে। স্মৃতির টানে আবারো এক হতে স্কুলের সবুজ আঙ্গিনায় ফিরেছিলো দেড় শতাধিক বন্ধু। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সহপাঠীরা পুনর্মিলনীর দিনব্যাপী আয়োজনে অংশ নিতে সকাল থেকেই সমবেত হতে থাকে বিদ্যালয় প্রাঙ্গনে। পুরনো বন্ধুদের কাছে পেয়ে কুশল বিনিময় ও আড্ডায় মেতে উঠে একেকজন। সকাল [৮]টায় বের হয় ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের বর্নাঢ্য শোভাযাত্রা । শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় স্কুলের নিজস্ব অডিটোরিয়ামের সামনে এসে। এসময় রং-বেরংয়ের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা রাশেদা বেগম। পরে বিদ্যালয়ের শহীদ আবু জাহিদ মিলনায়তনে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের পুনর্মিলনীর আলোচনা সভা শুরু হয়। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে কিছু অংশ পাঠের পর পালন করা হয় অকালপ্রয়াত সহপাঠীদের স্মরণে শোকপ্রস্তাব ও নীরবতা। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের প্রদান করা হয় সম্মাননা । আলোচনা সভায় শিক্ষকদের আবেগঘণ বক্তব্য আপ্লুত করে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে। এর পাশাপাশি ছিলো শিক্ষার্থীদের স্মৃতিচারণার পর্ব।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও উপস্থিত হন। পুনর্মিলনী অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করা সবাইকে দেয়া হয় ব্যাগ, টি-শার্ট, ক্রেস্ট, ম্যাগাজিনসহ নানা রকমের স্মারক। দুপুরে খাওয়ার পর ছিলো নিজেদের মধ্যে দল করে খেলাধুলার পর্ব। সন্ধ্যায় মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন উৎসব আয়োজনের মধ্যমনি আরেফিন হক পিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all