×


প্রেস বিজ্ঞপ্তি:
কুমিল্লা ইসলামিয়া আলিয়া তামিল মাদ্রাসার শিক্ষক মুহাদ্দিস মাওলানা মুফতি গোলাম মোস্তফা শাহ্ এর উপর হামলা কারীদের গ্রেফতারের জন্য রবিবার( ৫ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন খানকায়ে সোবহানীয়া শাহপুর দরবার শরীফের কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে দরবারের সভাপতি শাহজাদা মাহবুব ইলাহ্ আলক্বাদেরী লিখিত বক্তব্যে বলেন,গত ২৬ অক্টোবর দিবাগত রাতে দরবার শরীফে ফাতেহা ইয়াজদহমের মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ইসলামিয়া আলীয়া কামিল মাদ্রাসার শিক্ষক মুফতী মাওলানা গোলাম মোস্তফা শাহ্। তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী এর গুরুত্বের উপর কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য প্রধান করে বাসায় ফেরার পথে তার উপর হামলা চালায় ঈদে মাজিউন্নবী কিছু সমর্থক। এতে ইসলামিয়া আলীয়া কামিল মাদ্রাসার শিক্ষকসহ তার কয়েকজন সফর সঙ্গী গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ২৬ অক্টোবর রাত আড়াইটার দিকে মাদ্রাসার ওই শিক্ষক কুমিল্লা কোতওয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে গোলাম মোস্তফা শাহ্ বলেন রাত সোয়া ১১ টায় আমি মাহফিল শেষ করে বাসায় ফেরার পথে ১। মোঃ হাবিল ভূইয়া (৩৫) পিতা: মোঃ আবু ভূইয়া,সাং-গোলাবাড়ি ২। মোঃ ইকবাল (৩৮)পিতা- অজ্ঞাত সাং-পাথরিয়া পাড়া, ৩। মোঃ রানা(২৬),পিতা- অজ্ঞাত সাং-জগন্নাথপুর, ৪। মোঃ সবুজ মিয়া (৩৮) পিতা:অজ্ঞাত সাং-সংরাইশ(কামাল ডাক্তার বাড়ি). ৫। ছবির আলী(৩৭),পিতা: অজ্ঞাত সাং-সংরাইশ,নবগ্রাম,
৬। মোঃ কাউসার(২২),পিতা: নুরু মিয়া সাং-সংরাইশ,৭। মোঃ ইউনুছ (২৩),পিতা: নুরু মিয়া সাং-সংরাইশ, ৮। মোঃ সাহিদ (৫০),পিতা: অজ্ঞাত সাং-সংরাইশ,৯। মোঃ রুবেল (৩৮),পিতা: সাহিদ সাং-সংরাইশ ১০। মোঃ জামাল (৩৭),পিতা: নান্নু মিয়া,সাং-সংরাইশ,১১। নয়ন (২৫) সিতা: নুরু মিয়া সাং-সংরাইশ সর্ব থানা:


কোতয়ালী মডেল,১২। মোঃ ফারুক(২৫)পিতা-অজ্ঞাত সাং-উনাইসার,থানা-সদর দক্ষিন সর্ব জেলা-কুমিল্লা সহ অজ্ঞাত ৪০ জন হামলা চালায়। আমি চিকিৎসা নিয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করি। তিনি জানান আলীয়া মাদ্রাসার ছাত্ররা ও বিভিন্ন সংগঠন হামলাকারীদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহপুর দরবারের সচীব আহসান হাবীব সোবহানী কাওসাইন,গাজীপুরী কাদেরিয়া সংগঠনের সভাপতি মাওলানা আবুল বাশার, মাওলানা মামুনুর রশিদ, সেলিম মাস্টার এবং মফিজ সরদার প্রমূখ।
ইসলামিয়া আলীয়া কামিল মাদ্রার শিক্ষক মুফতি মাওলানা গোলাম মোস্তফা শাহ এর হামলাকারীদের গ্রেফতারের ব্যাপারে জানতে চাইলে রবিবার ( ৫ নভেম্বর) কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সানজুর মোরশেদ খান জানান,অভিযোগ পত্রে যাদের নাম উল্লেখ রয়েছে এর পরিপ্রেক্ষিতে আমরা একটি মামলা করবো। অচিরেই দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ— কৃষি মন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের...

Read out all

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই জেলার রাশেদ বলী। তার দু’জনই...

Read out all

তনু হত্যা মামলা: ১০ বছর পর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর এই প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত অবসরপ্রাপ্ত সিনিয়র...

Read out all

বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক...

Read out all