×

(মাহফুজ বাবু, কুমিল্লা)
মানুষ মানুষের জন্য এই কথাটি অক্ষরে অক্ষরে যেন ফুটে উঠেছে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার এক পুলিশ কর্মকর্তার মানবিকতার মধ্য দিয়ে। ঘটনাটি ঘটেছে গত ২৬শে মে কুমিল্লা সদর উপজেলার আমতলী এলাকার মহাসড়কের পাশে নোংরা আবর্জনায় খোলা আকাশের নিচে সন্তন প্রসব করে মানুষিক প্রতিবন্ধী এক কিশোরী। দীর্ঘ সময় রাস্তার পাশে পরে থাকেলেও এগিয়ে আসেনি কেউ।

খবর পেয়ে ছুটে যান ইন্সপেক্টর রুবেল নামের এক পুলিশ কর্মকর্তা। স্থানীয় কয়েকজন মহিলার সহায়তা নিয়ে নবজাতক ও তার সদ্য প্রসূত কন্যা শিশুটিকে উদ্ধার করেন। কেবল মাত্র মানবিক দায়িত্ববোধ এবং মানুষের প্রতি ভালোবাসার অনন্য নজির স্থাপন করেন তিনি। কুমিল্লা জেলা তথা বাংলাদেশ পুলিশের এই সদস্য নবজাতক শিশু ও মা কে চিকিৎসা সেবাসহ যাবতীয় খোজ খবরও রাখেন। জান্নাতুল মাওয়া জান্নাত নামে নিজেই নাম রাখেন সেই প্রতিবন্ধী নাম ঠিকানহীন কিশোরীর শিশুটির। সোশ্যাল মিডিয়া, বিভিন্ন টিভি চ্যানেল এবং সংবাদ পত্রে ছড়িয়ে পরে খবরটি। পুলিশ কর্মকর্তা মাহমুদ হাছান রুবেলের এই মানবিকতা স্থান করে নেয় এলাকাবাসীর অন্তরে।

আর এতে সত্যিকার অর্থেই প্রমানীত হয় “পুলিশ জনগনের সেবক ও বন্ধু”। মানব সেবার অনন্য অবদানের রাখায় কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার জনসাধারণ, মার্কেটের ব্যবসায়ী, সুশীল সমাজ এবং সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেষ্ট এবং আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার বিকেল ৫টায় ক্যান্টনমেন্ট মার্কেটের হোটেল কফি হাউজের কনফারেন্স রুমে সংবর্ধনা প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন, সৌদিআরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান ভুইয়া। দৈনিক বুড়িচং ব্রহ্মণপাড়া পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক সৈয়দ আহম্মদ লাভলু, সৌরভ মাহমুদ হারুন দৈনিক যুগান্তর বুড়িচং প্রতিনিধি, সাংবাদিক মাহফুজ (বাবু), সাংবাদিক মারুফ আহাম্মদে, হোটেল কফি হাউজের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আহম্মেদ।

কেমতলি টেকনিক্যাল স্কুলের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সমাজ সেবক ও ঠিকাদার আবু তাহের ভুইয়া, ময়নামতি সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জহিরুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক দিরারুল ইসলাম। শিক্ষক সমিতি নেতা এমরান হোসেন, স্থানীয় ঠিকাদার ও সমাজ সেবক আজাদ মোস্তফা। বিশিষ্ট ব্যবসায়ী নাজির মাহমুদ, সুপার মর্কেটের বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম তালুকদার ও সাইফুল ইসলাম ভূইয়া প্রমুখ। সংবর্ধনা প্রদান শেষে এই পুলিশ কর্মকর্তার সম্মানে বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all