×

অমিত মজুমদার:

কুমিল্লায় অনুষ্ঠিত কাউন্সিলর কাপ টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বাের্ডের পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, এত জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট ঢাকার বিপিএলেও হয় না। এখানে গাড়ি দেখছি, আমরা বিপিএলেও কোনদিন গাড়ি পুরস্কার দেইনি।

তিনি আরও বলেন, আমরা জানতাম কুমিল্লা শিক্ষা ও সংস্কৃতির শহর। আজকে এসে মনে হল কুমিল্লা ক্রিড়া অনুরাগীরও শহর। এত জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনিকে ধন্যবাদ জানাই।

শনিবার ( ৮ জানুয়ারি) বর্নিল আয়োজনে কাউন্সিলর কাপ টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের স্থায়ী কমিটির সদস্য রওশন আরা মান্নান এমপি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আকরাম খান, কুমিল্লা সিটি মেয়র মোঃ মনিরুল হক সাক্কু, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনাসহ অন্যান্যরা।

প্রধান অতিথি আক ম বাহাউদ্দিন বাহার বলেন, ক্রিকেট নিয়ে এত বড় আয়োজন কোন জেলাতে করতে পারেনি। কুমিল্লা পেরেছে। তাই অন্য কোন নামে নয় কুমিল্লা নামেই বিভাগ চাই। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রানের দাবী মেনে নিবেন।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, কুমিল্লার কয়েকটি বড় পরিসরে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। আমার বিশ্বাস ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি যদি আগামী তিন চার বছর সময় পান তাহলে কুমিল্লা থেকে বাংলাদেশ জাতীয় টিমে ৪-৫ জন সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঞ্চ মাতালেন জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, এ্যাশেজ এবং গায়ক মিনার।এছাড়াও দর্শকদের আনন্দ দিয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ ( কাবিলা)।

উল্লেখ্য ১০ জানুয়ারী শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধনী খেলা শুরু হবে। কুমিল্লার সিটির ১৬ টি টিম অংশগ্রহন করবে। এতে অংশ নিবে জাতীয় দলে অনেক খেলোয়ার।

এই আসরের সবচেয়ে বড় আকর্ষণ চ্যাম্পিয়ন দল পাবে সাড়ে ১৭ লাখ টাকা প্রাইভেট কার এবং রানার্স আপের জন্য থাকবে পাঁচ লক্ষ টাকার প্রাইজমানি। প্রথম আসরে কাউন্সিলর কাপ দেশজুড়ে সাড়া ফেলেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all