কুমিল্লায় শনাক্ত হার কমলেও বাড়ছে মৃত্যু; প্রাণ গেল আরও ৭ জনের

কুমিল্লার খবর

নিজস্ব প্রতিবেদক:

বিগত কয়েকদিনে কুমিল্লায় শনাক্ত হার কমলেও বাড়ছে মৃত্যুর হার।  গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ৭ মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮৮৪ জনে।  

এদিকে গত এক দিনে জেলায় নতুন করে ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ১৫ দশমিক ১ শতাংশ। বৃহস্পতিবার ( ১৯ আগস্ট) বিকেলে  জেলার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে  বিষয়টি নিশ্চিত করেন।

২৪ ঘণ্টায় কুমিল্লায়  ১৬৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৩০ জন, আদর্শ সদরের ৫, সদর দক্ষিণের ৩, বুড়িচংয়ের ১৫, ব্রাহ্মণপাড়ার ৯ জন রয়েছেন।

এছাড়া চান্দিনার ২ জন, চৌদ্দগ্রামের ১০, দেবিদ্বারের ২, দাউদকান্দির ৭, লাকসামের ৩১, লালমাইয়ের ৩, নাঙ্গলকোটের ১২,  বরুড়ার ১৯ , মনোহরগঞ্জের ৮, মুরাদনগরের ১, মেঘনার ২, তিতাসে ১ ও হোমনায় ৬  রয়েছেন।  

নিহত ৭ জনের মধ্যে এর মধ্যে দাউদকান্দিতে ৪ জন, দেবিদ্বার, লাকসাম,  চান্দিনা  একজনে করে মারা গেছেন। যার মধ্যে ৬ জন পুরুষ, ১ জন নারী রয়েছে। নিহতদের বয়স ৬০ থেকে ৯৭  বছরের মধ্যে । কুমিল্লায় সর্বমোট ৩৬  হাজার ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।    

 সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, গতমাসে কুমিল্লায় শনাক্তের হার ৪৫ শতাংশ ছিল। যা  বর্তমানে ১৫ শতাংশে নেমে এসেছে। জেলা জুড়ে টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। এই পর্যন্ত সুস্থ হয়েছে ২৬ হাজার ৯৫৫ জন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *