×

নিজস্ব প্রতিবেদক:

এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে দুই লাখ ২৪ হাজার ৮৭৪জন  পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। যারমধ্যে ছেলে ৯৭ হাজার ৩৮৩জন, মেয়ে এক লাখ ২৭ হাজার ৪৯১জন।

বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

তিনি বলেন,  কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলার ২৬৮টি কেন্দ্রে আজ রোববার (১৪ নভেম্বর) পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিয়ে বোর্ডের এসএসসি পরীক্ষার শুরু হবে। স্বাস্থবিধি মেনে পরীক্ষা নেয়া হবে।

জানা যায়, কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন নোয়াখালী জেলার ৩৮ হাজার ৫০৮, ফেনীর ২১ হাজার ১৮৫, লক্ষ্মীপুরের ১৯ হাজার ১৩৮, চাঁদপুরের ৩৪ হাজার, কুমিল্লায় ৭৮ হাজার ৮৩৮ ও ব্রাহ্মণবাড়িয়ার ৩৩ হাজার ২০৫জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫৪ হাজার ৫৮৩, মানবিক বিভাগ থেকে ৮৯ হাজার ৩৬১ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮০ হাজার ৯৩০ জন পরীক্ষার্থী রয়েছে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুছ সালাম বলেন, এবছর এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও কুমিল্লা শিক্ষা বোর্ড সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এবার ছেলের চেয়ে মেয়ে পরীক্ষার্থী বেশি ৩০ হাজার ১০৮জন।  যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহন করার অনুরোধ করা যাচ্ছে। এছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবক জমায়েতে না করার অনুরোধ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all