×

( জাগো কুমিল্লা.কম)

কুমিল্লার দেবিদ্বারে মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে কথিত বন্দুকযুদ্ধে এনামুল হক দোলন (৩৫)  নামে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সে ভিংলাবাড়ী  মির্জানগর   এলাকার  মৃত আব্দুল্লাহ ভূইয়া ছেলে। অাত্মরক্ষার্থে জান-মালের নিরাপত্তায় ২৩ রাউন্ড শর্ট গানের গুলি বর্ষণ করে পুলিশ। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়।

সোমবার রাত ১ টায় ভিঙ্গলাবাড়ি গোমতী নদীর তীরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২ টি মামলা রয়েছে। এ সময় পুলিশ ১০ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা, ১টি পাইপগান, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি কার্তুজের খোসা উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অবৈধ অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গেলে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে অবৈধ অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা গুলি বর্ষণ ও ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশও অাত্মরক্ষার্থে নিজস্ব জান-মালের নিরাপত্তায় পাল্টা গুলি বর্ষণ করে। অন্যান্য অজ্ঞাতনামা  অবৈধ অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের এলেপাথাড়ি গুলিতে তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে দ্রুত কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

এক নজরে দেখুন নিহত দোলন মিয়ার যত মামলা:

১। দেবীদ্বার থানার মামলা নং-১৪/১২৯, তাং-১১/০৫/২০১৬, ধারা-১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
২। দেবীদ্বার থানার মামলা নং-৪, তাং- ০৭/০৩/২০১৫, ধারা-১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
৩। দেবীদ্বার থানার মামলা নং-২৪, তাং-২৯/০৫/২০১৪, ধারা-১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
৪। দেবীদ্বার থানার মামলা নং-৭, তাং- ১৯/১১/০৭, ধারা-১৯(১)এর১(ক)/৩৩(১) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
০৫। চাঁদপুর জেলার কচুয়া থানার মামলা নং-১৯, তাং-২৫/০৫/১৭ খ্রিঃ, ধারা-৪৫৭/৩২৩/৩২৪/৩৫৪/ ৩৮০/৩৪ দঃবিঃ
০৬। কুমিল্লা এর মামলা নং-২৬, তাং- ৩০/০৮/২০১২, ধারা-১৯(১)(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
০৭। মুরাদনগর থানার মামলা নং-০১, তাং-০১/০১/১৭, ধারা-১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
০৮। দেবীদ্বার থানার মামলা নং-১৩, তাং-১৮/০৫/২০০৭, ধারা-১৯(১)এর১(ক)/২৫/৩৩(১) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
০৯। মুরাদনগর থানার মামলা নং-৮/২৬৩, তাং-০৮/১০/২০১৭, ধারা-১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
১০। দেবীদ্বার থানার মামলা নং-৪/২৮, তাং-০২/০২/২০১৮, ধারা-১৯(১) এর ৭(খ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
১১। দেবীদ্বার থানার মামলা নং-২২/২২, তাং-২৬/০১/২০১৮, ধারা-১৯(১) এর ৯(খ)/১৯(১) এর ৭(খ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
১২। মুরাদনগর থানার মামলা নং-৬/৬২, তাং-১৮/০৪/২০১৮, ধারা-১৯(১) এর ৯(ক)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all