×

( জাগো কুমিল্লা.কম)
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা সদরের গোবিন্দপুরে আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার(৩ জুন) সন্ধ্যায় কুমিল্লা সদরের গোবিন্দপুর স্কুলে ৭ নং ওয়ার্ডের ইফতার মাহফিলে চুন্নু সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন কুমিল্লা আ’লীগের প্রবীণ রাজনীতিবিদ জেলা দক্ষিণ আ’লীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান এড.। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক ও কুমিল্লা চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান।

এফবিসিসিআই এর পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান তার বক্তব্যে বলেন, কূটনীতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নসহ সব ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকার গত সাড়ে ৯ বছরে এক বিস্ময়কর সাফল্য দেখিয়েছেন। বিচক্ষণতা ও নেতৃত্বের দৃঢ়তা দিয়ে উন্নয়নমুখী এক স্বপ্নের বাংলাদেশ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ দশমিক ১১-তে পৌঁছেছে। পদ্মাসেতু এখন স্বপ্ন নয় বাস্তব। চার লেন মহাসড়ক, উড়াল সড়ক এখন আর স্বপ্ন নয়, রীতিমতো বাস্তবতা। বাংলাদেশ ইতিমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পর রফতানির সক্ষমতাও অর্জন করেছে। উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন স্থিতিশীলতা।

এখনকার মতো রাজনৈতিক স্থিতিশীলতা দেশের নিকট অতীতে দেখা যায়নি। মহাকাশে দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণ হয়েছে। শিক্ষাক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন হয়েছে। তাই এ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামী সাংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে আ’লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। কারণ উন্নয়নের অপর নাম শেখ হাসিনা।

এসময় আরো উপস্থিত ছিলেন শহর যুবলীগের আহ্বায়ক কামাল চৌধুরী, কোতয়ালী থানা যুবলীগের সভাপতি আকবর হোসেন, মহানগর যুবলীগ নেতা আবু হানিফ ভূইয়া, জেলা যুবলীগ নেতা মহসীন, কুমিল্লা মহিলা চেম্বারের পরিচালক চামেলি মনিরসহ জেলা ও মহানগর আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all