×

রবিউল হোসেন।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল বলেছেন ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে¡ সমৃদ্ধির পথে সারা দেশ। গ্রাম-শহর সকল স্থানেই রাস্তা,কালভার্ট ও ব্রিজের কাজ হচ্ছে।২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ যাচ্ছেন বর্তমান সরকার। দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।

রবিবার বিকালে আদর্শ সদর উপজেলার দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় তলা ভবনের সম্প্রাসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে থমকে দেওয়া হয়েছিল। কিন্তু দমিয়ে রাখতে পারেনি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন কৃষকের ছেলে একদিন রাষ্ট্রের প্রথম শ্রেণির কর্মকর্তা হবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা দেশকে আজ বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। বিশ্বে অর্থনৈতিক অগ্রগতিতে বর্তমানে বাংলাদেশ এখন রোল মডেল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের গরীব-দুঃখী মানুষের ভাগ্যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।

বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: এনামুল হক এনাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো: তারিকুর রহমান জুয়েল, আদর্শ সদর উপজেলার প্রকৌশলী মো. জাবেদ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো: দেলোয়ার হোসেন, ৩নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোবারক আলী মজুমদার, সহকারি শিক্ষা অফিসার আয়েশা আক্তার। এসময় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনারা বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all

মানবাধিকার কর্মী মওদুদের দায়ের করা মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

​স্টাফ রিপোর্টার।। কুমিলা কোতোয়ালি থানায় মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম...

Read out all

কুমিল্লায় ৯৯৯ এ ফোনে তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার...

Read out all

কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীতে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন মা। মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় ঘটে এই ঘটনা।...

Read out all

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস

নিজস্ব প্রতিবেদক: তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক গবাদিপশু কোরবানি হয়, যা বিশ্বের অন্যতম বৃহৎ কোরবানির আয়োজন। এ উপলক্ষে সারা দেশের কৃষক ও...

Read out all

দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন সেনাসদস্যরা ব্যারাকে ফিরছেন: কুমিল্লায় সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে...

Read out all