শপথ নিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ শপথ গ্রহন করেছেন।

গত মঙ্গলবার বিকেল ৩ টায় সচিবালয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মাে. তাজুল ইসলাম কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র মাে: মনিরুল হক সাক্ক উপস্থিত ছিলেন। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নবনির্বাচিত কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ।

তিনি জানান, এ বিজয় আমরা বাবা ও এলাকার জনগণের। আমার বাবার অসমাপ্ত কাজ গুলো ওয়ার্ড বাসীর সহযোগিতায় করতে চাই। আমি সকলের দোয়া কামনা করি।

গত ২ নভেম্বর অনুষ্ঠিত উপ- নির্বাচনে রায়হান আহমেদ বিজয়ী হন। তার পিতা সৈয়দ আবির আহমেদ ফটো মারা গেলে কাউন্সিলর পদটি শূন্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *