×

(আকিবুল ইসলাম হারেছ,চান্দিনা)

কুমিল্লার চান্দিনায় প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ ও প্রাণহানী। এ অবস্থায় রোববার (২৫ জুলাই) দুপুরে শহরে ‘লকডাউন’ কার্যকরে ৫ পয়েন্টে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আশরাফুন নাহার।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) রাকিবুল ইসলাম ও চান্দিনা থানা অফিসার ইনচার্জ(ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াস।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আশরাফুন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন,শহরের বাইরে ৫ পয়েন্টে বাঁশের বেড়া দিয়ে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে।

সড়কগুলো হচ্ছে,চান্দিনা-বরকইট সড়কের থানা সংলগ্ন প্রবেশ পথ,চান্দিনা-শ্রীমন্তপুর সড়কের প্রবেশ পথ,চান্দিনা-রামমোহন সড়কের প্রবেশ পথ,চান্দিনা মাছ বাজার সড়কের প্রবেশ পথ,চান্দিনা-বাড়েরা সড়কের প্রবেশ পথ।

এদিকে সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের একদিকে বাঁশ দিয়ে আটকানো। যাতে একপ্রান্তের গাড়ি অন্যপ্রান্তে যেতে না পারে। তবে এক পাশে একটু ফাঁকা রাখা হয়েছে, সেখান দিয়ে জরুরি সেবার গাড়িগুলো ছেড়ে দেয়া হচ্ছে।

এছাড়া সব চেকপোস্টে অননুমোদিত প্রাইভেটকার, রিকশা, মোটরসাইকেলসহ পায়ে হাঁটা মানুষদের জিজ্ঞাসা করা হচ্ছে। তবে যৌক্তিক কারণ ছাড়া কেউই প্রবেশ করতে পারছেন না।

ইউএনও আশরাফুন নাহার বলেন, ‘পুলিশ সরকারি নির্দেশনা প্রতিপালনে কাজ করছে। কিন্তু লকডাউনের শুরু অনেকেই বিভিন্ন অজুহাতে বাসার বাইরে বের হচ্ছেন। তাই লকডাউন কার্যকর করতে শহরের ৫ পয়েন্টে বাঁশের বেড়া দেয়া হয়েছে। এতে কেউ চাইলেই হুট করে গাড়ি নিয়ে যেতে পারবেন না।’

তিনি বলেন, ‘প্রতিটি বেড়ার সামনেই পুলিশের চেকপোস্ট রয়েছে। এতে শুধু অনুমোদিত গাড়ি ছাড়া হচ্ছে। অন্যথায় ফিরিয়ে দেয়া হচ্ছে।’

চান্দিনা থানা অফিসার ইনচার্জ শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, মানুষকে সচেতন করতে পুলিশ কাজ করে যাচ্ছে। যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছে, মুভমেন্ট পাস না নিয়ে বাইরে আসছে তাদের জরিমানা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all

মানবাধিকার কর্মী মওদুদের দায়ের করা মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

​স্টাফ রিপোর্টার।। কুমিলা কোতোয়ালি থানায় মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম...

Read out all

কুমিল্লায় ৯৯৯ এ ফোনে তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার...

Read out all

কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীতে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন মা। মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় ঘটে এই ঘটনা।...

Read out all

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস

নিজস্ব প্রতিবেদক: তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক গবাদিপশু কোরবানি হয়, যা বিশ্বের অন্যতম বৃহৎ কোরবানির আয়োজন। এ উপলক্ষে সারা দেশের কৃষক ও...

Read out all