×

মাহফুজ নান্টু, কুমিল্লা।

শান্ত নিরিবিলি লালমাই পাহাড়ের চূড়া। সমতল থেকে
৫০ ফুট উঁচু। পাহাড়ের চূড়ায় রয়েছে হয়রত খাজা ওয়াজ আল কুরুনী (রা:) শাহ কামাল ইয়েমীনি এর মাজার।

জায়গাটা লোকজন আদিনা শরিফ নামে চেনে। পবিত্র এ জায়গাটি থেকে এক সময় মদিনা দেখা যেতো বলে জানা যায়। তাই অনেকেই বলেন আদিনা থেকে মদিনা দেখা যায়।

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের লালমাই পাহাড়ের উপর এই আদিনা মুড়া অবস্থিত।

নির্জন এই পাহাড়ের চূড়ায় একদল শিশু নিয়ম করে প্রতিদিন সমুধূর কন্ঠে কোরান তেলোয়াত করেন। তারা আদিনা দরবার শরীফ হেফজুল কোরান মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী। শুধু কোরান তেলোয়াতই নয়, নিয়মিত খেলাধুলা খাওয়া দাওয়া করাসহ শিক্ষার সার্বিক মানোন্নয়নে কঠোর তদারকি করা হয়।

এখানে রয়েছে ৪৮ জন শিশু। এরা সবাই আদিনামূড়া ও আশেপাশের গ্রামের নিম্ন আয়ের পরিবারের সন্তান। লেখাপড়া বিমূখ পরিবাগুলোকে উৎসাহ দেয়ার জন্যই মাত্র দশ টাকায় ভর্তি করানো হয়। তারপর বইপত্র, পোষাক, খাবারসহ সবকিছুই বিনামূল্য সরবরাহ করা হয়। এই শিশুদের লেখাপড়া ও যত্নআত্তির জন্য একজন অধ্যক্ষ ৪ জন শিক্ষক ২ জন হাফেজ রয়েছেন।

২০১৩ সালে খন্দকার মোঃ মনিরুল ইসলাম মাদ্রসাটি স্থাপন করেন। তার মৃত্যুর নানান প্রতিকূলতায় মাদ্রসাটির কার্যক্রম স্থবির হয়ে আসে। এমন অবস্থায় চলতি বছরের মার্চ থেকে মাদ্রাসাটির দায়িত্ব গ্রহণ করেন সাংবাদিক গোলাম কিবরিয়া। নতুন পরিকল্পনায় মাদ্রসাটি শুরু করেন।

গোলাম কিবরিয়া বলেন, আদিনামূড়া ও আশেপাশের পাহাড়ী গ্রামের মানুষ অনেকটাই লেখাপড়া বিমূখ। এই পরিবারের শিশুদেরকে লেখাপড়ামূখী করার জন্য আমি উদ্যােগ নেই। নামমাত্র ১০ টাকা মূল্য ভর্তি হয় শিশুরা। তারপর তাদের পোষাক বইপত্র খাবার সবকিছুই বিনামূল্য প্রদান করি।

মাদ্রসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, প্রতিটি শিশুকে আমরা যত্নের সাথে কোরান শিখাই। শিক্ষকরা খুবই আন্তরিক। শুধু কোরান শিক্ষাই নয় নিয়মিত বাংলা ইংরেজি শেখানোসহ খেলাধূলা করানো হয়।

মাদ্রসার নূরানী বিভাগের শিক্ষার্থী ফাতিহা নূরের মা সুমি আক্তার বলেন, বই পোষাকের সাথে বিনামূল্যে চিকিৎসা সেবাও দেয়া হচ্ছে। এত সুন্দর আয়োজনে আমরা অভিভাবকরা সন্তুষ্ট।

স্থানীয় আলমগীর হোসেন বলেন,শিশুদের পদচারনায় মূখর আদিনামূড়া। শিশুরা খুব সকালে পাহাড়ের চূড়ায় কোরান তেলোয়াত করে। নির্জন পাহাড়ের কোলঘেষে আমরা যখন কাজ করি শিশু মুখে কোরান তেলোয়াতের সুর আমাদের মন ভালো করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all