×

অমিত মজুমদার:
কুমিল্লায় তেল প‌রিমা‌পে কারচূ‌পি করায় দুই ফি‌লিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার ( ৭ আগষ্ট) দুপুরে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা বিএস‌টিআই অ‌ফি‌সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র কু‌মিল্লার সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম।

তিনি জানান, পদুয়ার বাজার, আ‌লেখারচর ও কালাকচুয়া বিশ্ব‌রোড এলাকার ফি‌লিং স্টেশনগু‌লো‌তে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। অ‌ভিযা‌নে উক্ত এলাকার ১২টি ফি‌লিং স্টেশ‌নের ওজন প‌রিমাপক যন্ত্র যাচাই করা হয় এবং ভোক্তা‌কে প্রতিশ্রুত প‌রিমা‌পে জ্বালা‌নি সরবরাহ করা হ‌চ্ছে কিনা যাচাই করা হয়। এ সময় প‌রিমা‌পে কারচূ‌পি এবং প‌রিমাপক য‌ন্ত্রে কারচূ‌পি করায় সুরাতলী পদুয়‌ার বাজার এলাকার রিভার‌ভিউ সিএন‌জি ফি‌লিং স্টেশন (প্রা.) কে ১ লক্ষ টাকা এবং প‌রিমা‌পে কারচূ‌পি করায় কালাকচুয়‌া এলাকার ইস্ট জোন ফি‌লিং স্টেশন লি. কে ৫০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠান‌কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

আজ মোট ১২‌টি ফি‌লিং স্টেশ‌নের ৩০‌টি প‌রিমাপক যন্ত্র যাচাই করা হয়। বেলা ১১টা থে‌কে আড়াইটা পর্যন্ত অ‌ভিযা‌নে প‌রিমাপক ইন্সট্রু‌মেন্টসহ বিএস‌টিআই কু‌মিল্লা আঞ্চ‌লিক কার্যাল‌য়ের প‌রিদর্শক মোহাম্মদ আ‌নিছুর রহমান এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কিডনি দিচ্ছেন মা, ছেলেকে বাঁচাতে দরকার ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ...

Read out all

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে...

Read out all

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all