Tuesday, 25 August 2026 ইপেপার

বরুড়ায় একই মাদরাসার তিন ছাত্রীকে ধর্ষণ; অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বরুড়ায় একদিনের ব্যবধানে একই মাদ্রাসার ১০ বছর বয়সী তিন শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আলী আকবরকে (৫৫) আটক করেছে পুলিশ। সে ভবানীপুর ইউনিয়নের নরিন্দ্র গ্রামের আলী আজ্জমের ছেলে।

বুধবার (২৩ মার্চ) দুপুরে দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

তিনি জানান, তিন শিশুকে ধর্ষণের অভিযোগের দুইটি মামলা হয়েছে। অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। বিস্তারিত তথ্য বৃহস্পতিবারে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।

প্রসঙ্গত ১৯ ও ২০ মার্চ বরুড়ার উপজেলার ভবানীপুর ইউনিয়নের নরিন্দ্র গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। শিশুরা মাদ্রাসার মাঠে খেলতে নামে ও অভিযুক্তের বাড়ির আশপাশে ঘুরতে যায় শিশুরা। এসময় তাদেরকে চকলেট ও ১০ টাকার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায় আলী আকবর। পরে শিশুদের ধর্ষণ  করে। একদিনের ব্যবধানে তিন শিশু ধর্ষণের ঘটনা কুমিল্লা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *