×

মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ২৮শে নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গত ১৮ নভেম্বর বিকাল ৩টায় বরুড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়য়ক সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, (বিপিএম বার), কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ দুলাল তালুকদার, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম।

একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে যা যা প্রয়োজন সবই করা হবে এতে সকলের সহযোগিতা কামনা করেন কুমিল্লা জেলা প্রশাসক, কুমিল্লা জেলা পুলিশ সুপার বলেন নির্বাচনের দিন অস্ত্র থাকবে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, এর বাহিরে যাদের নিকট পাওয়া যাবে তাদের পরিনতি হবে ভয়াবহ। নির্বাচনের আগের দিন ভোট কেন্দ্রের আশ পাশে কোন প্রার্থী যেন ঘুর ঘুর না করে সে বিষয় পুলিশের উপস্থিতি থাকবে। কোন প্রকার অপশক্তি ও কালো টাকার ব্যবহার থেকে বিরত থাকতে সকল প্রার্থীদের নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং অফিসার আজহারুল ইসলাম, বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার, উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম প্রমুখ, এসময় সকল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী, ও সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ— কৃষি মন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের...

Read out all

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই জেলার রাশেদ বলী। তার দু’জনই...

Read out all

তনু হত্যা মামলা: ১০ বছর পর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর এই প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত অবসরপ্রাপ্ত সিনিয়র...

Read out all