×

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া মহেশপুর প্রবাসী কল্যান সংগঠনের উদ্যােগে ‘সমাজ ও মানব কল্যাণ তহবিল’ থেকে ধারাবাহিক ভাবে প্রতিবছরের মতো এই বছরেরও শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

শনিবার দিনভর সংগঠনের সদস্যরা পালপাড়া ও মহেশপুর গ্রামের নিন্ম আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন। এর আগেও বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের সদস্যরা ঈদ সামগ্রী পৌঁছে দেন।

ঈদ সামগ্রীর মধ্যে ছিলো সেমাই, চিনি, দুধ পোলারও চাল, কিসমিস ও বাদাম।

সংগঠনের উপদেষ্টা শামিম মজুমদার জানান, ২০১৯ সালে পালপাড়া মহেশপুরে প্রবাসীদের নিয়ে এলাকার পিছিয়ে পরা মানুষের কল্যানে এই মানবিক সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠার পর সংগঠনের সদস্যদের আমানত শতভাগ রক্ষা করে এবং সদস্যদের অর্থায়নে সমাজ ও মানব কল্যাণ তহবিল গঠন করা হয় যার মাধ্যমে অর্থ সংগ্রহ করে সমাজের মানব কল্যাণে কাজ করা হয়। করোনাকালীন সময়ে অসহায় মানুষদের খাদ্য সহায়তা পরবর্তীতে Food Card এর মাধ্যমে অসংখ্য পরিবারে খাদ্য পৌঁছে দেওয়া সহ এলাকায় অসংখ্য সামাজিক ও মানবিক কাজের উদ্দোগ গ্রহণ করে এবং সফলতার সাথে তা সম্পাদন করে।
খাদ্য, শিক্ষা, চিকিৎসা সহায়তা এবং এলাকার প্রায় সবকটি মসজিদের উন্নয়নে নির্মাণ সামগ্রী অনুদান সহ অর্থ অনুদান দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় রমজানের শুরুতে ইফতার সামগ্রী, এতিমখানার তহবিলের অর্থ অনুদান এবং আজ ঈদ উপহার বিতরণ করা হয়।
সংগঠনের প্রবাসী সদস্যরা ছাড়াও সমাজের কিছু মানবিক মানুষ সার্বক্ষণিক সহযোগীতা করছেন। আমরা আশাকরি সবার সম্মিলিত সহযোগিতায় আমাদের সংগঠনের কার্যক্রম অব্যহত থাকবে।
আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন এই সংগঠনের সকল সদস্য, সংগঠক, উপদেষ্টা এবং দাতাদের ও তাদের পরিবারের সবাইকে সবসময়ই সুস্থ ও নিরাপদে রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সুমন আহমেদ, অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন সংগঠনের সংগঠক মোশাহেদ হোসেন (শাহেদ) ও এরশাদুল ইসলাম (এরশাদ) এবং সদস্য জহির আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিনঃবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ...

Read out all