×

অনলাইন ডেস্ক:

শ্রীলঙ্কার মাটিতে ইতিহাসগড়া টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আজ পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নিজেদের মাঠে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। দারুণ বোলিংয়ে এদিন সফরকারীদের স্রেফ ১১০ রানে গুটিয়ে দেন বোলাররা। এরপর ব্যাট হাতে লড়েন পারভেজ হোসেন ইমন। পঞ্চাশ পূর্ণ করে জেতান দলকে।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তানকে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস।আগে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক ব্যাটাররা। কেবল তিনজন ছাড়া কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।

জবাব দিতে নেমে ২৭ বল হাতে রেখেই লক্ষ্য তাড়া করে ফেলে বাংলাদেশ।  ম্যাচের দ্বিতীয় ওভারে ওপেনার সাইম আইয়ুবকে (৬) ফিরিয়ে শুরুটা করেন তাসকিন আহমেদ। পরের ওভারে তিনে নামা মোহাম্মদ হারিসকে (৪) ফেরান মাহেদি হাসান। অধিনায়ক সালমান আলি আগাও পারেননি টিকতে। তানজিম হাসান সাকিবের বল লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্রেফ ৩ রানে। ষষ্ঠ ওভারে শূন্য রানে ফেরেন হাসান নওয়াজও।  

ছয়ে নামা মোহাম্মদ নওয়াজ ৩ রান করে রান আউট হন। লড়তে থাকা ফখর জামান যদিও ফিফটির দিকে এগোচ্ছিলেন। তবে পারেননি পূর্ণ করতে। রান আউট হয়ে ৩৪ বলে ৪৪ রান করে ফেরেন তিনি। সপ্তম উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি। কিন্তু সপ্তদশ ওভারে খুশদিলকে ফিরিয়ে ৩৩ রানের জুটি ভেঙে দেন মোস্তাফিজুর রহমান।  

১১০ রানে ৭ উইকেট হারিয়ে শেষ ওভার খেলার প্রস্তুতি নেয় পাকিস্তান। তবে প্রথম বলেই ফাহিম আশরাফকে ফেরান তাসকিন। দ্বিতীয় বলে রান আউট হয়ে ফেরেন সালমান মির্জা। আর তৃতীয় বলে আব্বাসকে ২২ রানে ফিরিয়ে পাকিস্তানকে গুটিয়ে দেন তাসকিন। ৩.৩ ওভার বোলিং করে ২২ রান খরচায় ৩ উইকেট নেন বাংলাদেশি এই পেসার।  

আর ৪ ওভারে স্রেফ ৬ রান দিয়ে দুই উইকেট শিকার করে রেকর্ড গড়েন মোস্তাফিজ। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেও বাংলাদেশি এখন তিনি। এর আগে রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজ নিজে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।

রান তাড়ায় নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। লিটন দাসও টিকতে পারেননি বেশিক্ষণ। ১ রানে বিদায় নেন স্বাগতিক অধিনায়ক। তবে তৃতীয় উইকেটে দারুণ জুটি গড়ে এই ধাক্কা সামলে নেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। ৬২ বলে ৭৩ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তারা।  

ত্রয়োদশ ওভারে হৃদয়কে বোল্ড করে এই জুটি ভাঙেন আব্বাস আফ্রিদি। ৩৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৬ রান করে বিদায় নেন বাংলাদেশি ব্যাটার। এরপর জাকেরকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সেরে ফেলেন ইমন। ৩৪ বলে পঞ্চাশ পূর্ণ করে তিনি অপরাজিত থাকেন ৫৬ রানে। তার ৩৯ বলের ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ৫ ছক্কায়। ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন জাকের আলি অনিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীতে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন মা। মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় ঘটে এই ঘটনা।...

Read out all

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস

নিজস্ব প্রতিবেদক: তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক গবাদিপশু কোরবানি হয়, যা বিশ্বের অন্যতম বৃহৎ কোরবানির আয়োজন। এ উপলক্ষে সারা দেশের কৃষক ও...

Read out all

দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন সেনাসদস্যরা ব্যারাকে ফিরছেন: কুমিল্লায় সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে...

Read out all

কুমিল্লায় হাত-পা বেঁধে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্য ; প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামিকে...

Read out all

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী। সোমবার (১৮...

Read out all

কিডনি দিচ্ছেন মা, ছেলেকে বাঁচাতে দরকার ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ...

Read out all