×

অনলাইন ডেস্ক:
শুক্রবার সকাল ১১ ঘটিকায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের অায়োজনে বিশ্বকাপ খেলা উপলক্ষে ভিনদেশী পতাকা নিয়ে দেশে সংঘাতের প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেলের সভাপত্বিতে মানববন্ধনে অংশগ্রহন করেন কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রনি, যুগান্তর কুমিল্লা ব্যুরো প্রধান অাবুল খায়ের, সংগঠনের চৌদ্দগ্রাম শাখার উপদেষ্টা এম অানোয়ার মজুমদার বাঁধন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অাশরাফ উদ্দিন নিলয়, নারী সম্পাদীকা অাসমা অাক্তার জুঁই, চান্দিনা শাখার সভাপতি সৌরভ মাক্সুদ, সহ সভাপতি ইমন হোসেন, বরুরা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনির হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক ঝুটন চন্দ্র দত্ত, রাজু অাহমেদ প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালমসোহেল তার বক্তব্যে বলেন, বিজয় দিবসে অামরা জাতীয় পতাকা উত্তোলন করতে কার্পন্য বোধ করলেও বিশ্বকাপ খেলা উপলক্ষে ভিনদেশী পতাকা নিয়ে মাতামাতি করতে কুন্ঠাবোধ করি না। তিনি ভিনদেশী পতাকা দেশে না উড়ানোর জন্য অনুরোধ করে বলেন খেলা হবে অামাদের সকলের বিনোদনের মাধ্যম সেটি যেনো সংঘাতে পরিনত না হয়।

মানববন্ধনে সংগঠনের কর্মীরা স্লোগান দিয়ো বলেন, দেশকে ভালোবাসুন ভিনদেশী পতাকাকে না বলুন, খেলাকে ভালোবাসুন সংঘাতকে না বলুন, স্বদেশে উড়বে কেন ভিনদেশী পতাকা? খেলার নামে ভিনদেশী পতাকা উড়ানো চলবে না চলবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all