Wednesday, 26 August 2026 ইপেপার

ডিবিসি টিভির কুমিল্লা প্রতিনিধি নাছির মোটর সাইকেল দুর্ঘটনায় আহত

নিজস্ব প্রতিবেদক:

ডিবিসি টিভির কুমিল্লা প্রতিনিধি নাছির উদ্দিন চৌধুরী লাকসামে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে সাড়ে ৮ টায় লাকসাম জংশন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বিজয় টিভির কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির মানিক জানান, নির্মাণাধীন সড়কে রডের সাথে ধাক্কা খেয়ে মোটর সাইকেল দুর্ঘটনা হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঠোঁটে প্রায় ১০ টির বেশি সেলাই করা হয়েছে। এছাড়া পায়েও ব্যাথা পেয়েছেl বর্তমানে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *