×

মো: শাহীন আল, চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের তিনবার বাধায় পন্ড হয়েছে উপজেলা ও পৌর বিএনপির ইফতার মাহফিল। বুধবার দুপুর থেকে ইফতার পর্যন্ত চৌদ্দগ্রাম বাজার, ঈদগাহ মাঠ ও হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। এনিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে,  বুধবার চৌদ্দগ্রাম বাজারস্থ ফ্রেন্ডস্ ক্যাফে কমিউনিটি সেন্টারে শহীদ জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। দুপুরে খাবার রান্না করার সময় থানা পুলিশ বাধা দেয়। পরে বুধবার বিকেল সাড়ে চারটায় পাশ্ববর্তী ঈদগাহ মাঠে গিয়ে বিএনপির নেতাকর্মীরা আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা।

পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এয়াছিন পাটোয়ারীর সভাপপিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম ও পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্ত, নুর হোসেন বলাই, খোরশেদ কবির শিপন, নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহীদ, মোঃ হাসান, উপজেলা যুবদলের সহ-সভাপতি গোলাম এছাক, যুগ্ম সাধারন সম্পাদক জামাল উদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন, প্রবাসী বিএনপি নেতা শরীফ হাসান, আনোয়ার হোসেন শিহাব, পৌর যুবদল সভাপতি গোলাম মোস্তফা অভি, সেক্রেটারী আকতার হোসেন|

যুবদল নেতা এম এ খায়ের মজুমদার, উপজেলা শ্রমিকদলের আহবায়ক হাসান শাহরিয়ার খাঁ, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোঃ জোবায়ের, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শামীম, মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ মজুমদার, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন। এসময় উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, তৃণমুল দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি কামরুল হুদার বক্তব্য শুরু কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে বাধা দেয়। পরে নেতাকর্মীরা সেখান থেকে সরে স্কুল মাঠে গেলেও পুলিশ তাতে বাধা দেয়। এতে অনুষ্ঠানে আসা নেতাকর্মীরা মাঠের বিভিন্নস্থানে বসে থেকে ইফতার করতে দেখা যায়।

উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ কামরুল হুদা সাংবাদিকদের জানান, ৪ দিন আগে ইফতার মাহফিলের অনুমতি চেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে আবেদন করা হয়। তারই ধারাবাহিতকা হিসাবে চৌদ্দগ্রাম বাজারে অবস্থিত ক্যাফে ভোজন বিলাস কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করি।

দুপুর বেলায় জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশ সেখানে ইফতার মাহফিল করতে দেওয়া হবে না বলে বাধা প্রদান করে। পরবর্তীতে আমরা চৌদ্দগ্রাম কেন্দ্রিয় ইদগাহ মাঠে কোন প্রকার মাইক ছাড়াই ইফতার মাহফিল আয়োজন করি। এর কিছুক্ষণ পর পুলিশ এসে সেখানেও বাধা প্রদান করে আমাদেরকে ইফতার মাহফিল করতে দেয়নি।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ আবুল ফয়সাল জানান, পূর্ব অনুমতি ছাড়াই বিএনপি ইফতার মাহফিল করায় বাধা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত কিংবা দাবি মেনে নেওয়া না...

Read out all

আজ কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন; চলবে ত্রিমুখী লড়াই!

নিজস্ব প্রতিবেদক।।  আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন।   আজ সকাল ৯টা হতে বিকেল ৫টা...

Read out all

হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যা করে সুজনের পূর্ণবহালের চেষ্টা, আইনি নোটিশ

প্রতিনিধি | হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যার মাধ্যমে বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দখলের অভিযোগ উঠেছে ব্রাহ্মণপাড়া উপজেলা...

Read out all

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জাহিদ পাটোয়ারীকুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।বুধবার (১ এপ্রিল)...

Read out all

বরুড়ায় মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আইসিইউতে!

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার বরুড়ায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সিংগাপুর প্রবাসী স্বামী হাবিবুর রহমান নাজমুল নিহত হন। দুর্ঘটনায় গুরুত্বর আহত স্ত্রী এখন...

Read out all

কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায়  একই পরিবারের চারজনসহ নিহত ৫

 নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বুড়িচং উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচ জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

Read out all