×

(মোঃ শাহীন আলম, চৌদ্দগ্রাম )
কুমিল্লার চৌদ্দগ্রামে একই সাথে দুইজনকে চিরবিদায় দিয়েছে এলাকাবাসী। বুধবার বিকেলে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর বেতিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। বিদায়প্রাপ্তরা হলেন; ওই গ্রামের বয়োবৃদ্ধ আলহাজ্ব সিরাজুল ইসলাম(৭৮) ও মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান(৪১)।

জানা গেছে, বার্ধক্যজনিত কারণে বুধবার ভোরে আলহাজ্ব সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি মাহবুবুর রহমান মিয়াজীর বেয়াই।

এছাড়া মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান গত ১ মে মঙ্গলবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে যান।

বুধবার বিকেলে তার লাশ দেশে আনলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় আমির হোসেন চৌধুরী আইডিয়াল স্কুল মাঠে তাদের দুইজনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে দুইজনের আত্মীয় স্বজন ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। জানাযার পর উভয়কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all