×

(অমিত মজুমদার, কুমিল্লা)

কুমিল্লা সদরের দুর্বৃত্তরা স্বামী স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। রোববার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর এলাকায় মীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুবর্ণপুরের পল্লী চিকিৎসক বিল্লাল  হোসেন (৭৫), তার স্ত্রী সফুরা বেগম( ৫৬)। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক ( ওসি তদন্ত) কমল কৃষ্ণ ধর ।


পারিবারিক সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে বৃষ্টি চলাকালীন সময় ৭-৮ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এ সময় তাদের হাত পা বেঁধে স্টাম্পসহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র  খোঁজ করেন। কাগজ পত্র না দেয়ায় তাদের শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারপর তারা পালিয়ে যায়। তাৎক্ষনিক ভাবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করতে পারেনি পরিবার।


পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ধারণা করছি তাদের গলায় রশি পেছিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশসহ  পিবিআই ও সিআইডি টিম বিষয়টি তদন্ত করছে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক ( ওসি তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা। পরিবার সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষ মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all