×

(এম এফ আজম, কুমিল্লা)

কুমিল্লা মহাসড়কের পাশাপশি আঞ্চলিক সড়কগুলিও যানচলাচলের দ্রুত উপযোগী করে তুলতে হবে।কুমিল্লা টমছমব্রীজ থেকে মেডিকেল কলেজ,টমছমব্রীজ থেকে কোটবাড়ী রাস্তা,টমসমব্রীজের অবৈধ বাজার উচ্ছেদ করে দ্রুত রাস্তা সংস্কার করতে হবে।

রবিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে ঈদ উল ফিতর উপলক্ষে প্রস্তুতি সভার সভাপতির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, গৌরীপুর কচুয়া রাস্তা, ক্যানটনমেন্ট হতে দেবিদ্বার হয়ে কোম্পানীগঞ্জের রাস্তাসহ যানচলাচলের অনুপযোগী রাস্তা ২০ রোজার মধ্যে যানচলাচলের উপযোগী করে তুলতে হবে। যানচলাচল নির্বিগ্ন করতে কংশনগর,দেবিদ্বার,কোম্পানীগঞ্জে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হবে। যত্রতত্র গাড়ী তল্লাসীর নামে হয়রনাী বন্ধ করা হবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১০৪ কিলোমিটার হাইওয়ে রাস্তায় সংশ্লিষ্ট এলাকা হাইয়ে পুলিশের সাথে সমন্বয় করে জেলা পুলিশের এএসপিদের নেতৃত্বে দায়িত্ব পালন করা হবে। ঈদ যাত্রা নির্বিগ্ন করতে পুলিশ প্রশাসন কাজ করবে। যত্রতত্র গাড়ী পার্কিং, অতিরিক্ত যাত্রী বহন রোধ করা হবে। কোন ধরনের ছিনতাই ডাকাতি রোধে মহাসড়কের কিচু অংশে ভিডিও করা হবে। সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।কুমিল্লায় প্রতিটি মার্কেটে পুলিশ ডিউটি নিশ্চিত করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ¦ ওমর ফারুক, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর(অব:)মোহাম্মদ আলী সুমন, রোডস এন্ড হাইওয়ের চিফ ইঞ্জিনিয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, বিভিন্ন পরিবহন সেক্টরের নেতৃবৃন্দসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all