×

অনলাইন ডেস্ক:
কুমিল্লা বিভাগ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে পড়েছে। অথচ সোমবার (২৬ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন কোনো বিভাগ হওয়ার সিদ্ধান্ত হয়নি।

এদিকে ফেসবুকে একটি ভুয়া তথ্য সম্বলিত স্ট্যাটাস ভাইরাল হয়েছে। স্ট্যাটাসে বলা হয়, ‘#অভিনন্দন। কুমিল্লাবাসীর অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা (মোট ৬টি) নিয়ে এই নতুন বিভাগ। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের মোট ১২,৮৪৮.৫৩ কিমি (৪,৯৬০.৮৫ মাইল) অনুযায়ী ১,৬৭,০৮,০০০ জনসংখ্যা নিয়ে গঠিত বর্তমান কুমিল্লা বিভাগ।’

সকালে সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, নিকারের সভায় ৮টি এজেন্ডা উপস্থাপন করা হয়। সেই ৮টির মধ্যে কুমিল্লাকে বিভাগে উন্নীত করার কোনো এজেন্ডা ছিল না।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, দেশের স্থানীয় সরকার বিভাগে আরও তিনটি নতুন উপজেলা যুক্ত হচ্ছে। মাদারীপুর, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলায় হবে এ তিন উপজেলা। কক্সবাজারের ঈদগাঁও, সুনামগঞ্জের মধ্যনগর এবং মাদারীপুরের ডাসার থানাকে উপজেলার স্বীকৃতি দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে নিকার।

সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ রাখা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, এলাকার লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে এ উপজেলার নাম পরিবর্তন করা হয়েছে।

তিনি বলেন, ‘উপজেলা হতে হলে যেসব শর্ত রয়েছে তার সবগুলো পুরোপুরি পূরণ করে না এ থানা তিনটি। কিন্তু তিনটিই দুর্গম এলাকা। এজন্য নিকার এগুলোকে উপজেলা করতে সম্মত হয়েছে। একইসঙ্গে নিকার নির্দেশনা দিয়েছে এরপর থেকে ক্রাইটেরিয়া ফুল-ফিল না করলে যাতে প্রস্তাব আনা না হয়।’

সচিব বলেন, ‘কক্সবাজারের ঈদগাঁও থানা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে। সরকার মনে করে, ওখানে একটা বড় রিসোর্স গেইন করার সম্ভাবনা আছে। সেখানে একটা ইউনিট দরকার। এলাকার লোকজনেরও খুব অসুবিধা হয়। এজন্য সরকার অনুমোদন দিয়েছে।’

সুনামগঞ্জ উপজেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে উপজেলা করার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটাও ধর্মপাশা থেকে ২৫-২৬ কিলোমিটার দূরে, যা হাওরের মধ্যে অবস্থিত। মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলায় উন্নীত করা হয়েছে। এটাও দুর্গম এলাকা।’

এই তিনটিসহ দেশে মোট উপজেলার সংখ্যা দাঁড়াচ্ছে ৪৯৫টি। এ তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নিকারের সভায় সিদ্ধান্ত হয়েছে, এরপর আর শর্ত পূরণ না হলে উপজেলা করা হবে না।’ সূত্র: ঢাকা পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ- প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট...

Read out all

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all