×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেল, বিভিন্ন ব্যাংকের ২১টি লিখিত অলিখিত চেক, ষ্ট্যাম পেপারসহ মনির হোসেন ও তাঁর তিন সহযোগীকে গ্রেফতার করেছে। রোববার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানান পুলিশ।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মনোজ কুমার দে জানান, থানার এস আই মোঃ মোয়াজ্জেম হোসেন তাহার সঙ্গীয় ফোর্সসহ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেজবাহ উদ্দিন ভূঞা এর নেতৃত্বে এস আই রাজীব চন্দ্র কর, এএসআই গোলাম মহিউদ্দিনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় রোববার রাত আড়াইটায় বুড়িচং থানাধীন ষোলনল ইউনিয়নের শিবরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ একই ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর গ্রামে আবদুর রাজ্জাক প্রকাশ রাজ্জাক ড্রাইভারের পুত্র মনির হোসেন (২৮)’কে গ্রেফতার করে।

পরবর্তীতে মনিরের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ওই রাত ৪ টায় তাঁর বাড়ীতে অভিযান চালায়। এসময় পুলিশ মনিরের ঘর থেকে আরো ৩ টি চোরাই মোটর সাইকেল, বিভিন্ন ব্যাংকের ২১টি অলিখিত/লিখিত চেক, বিভিন্ন লোকের স্বাক্ষরিত কয়েকটি ষ্ট্যাম্প পেপার উদ্ধার করে। পুলিশ এ সময় মনিরের বাড়ী থেকে তার ছোট ভাই স্বপন আহাম্মদ প্রকাশ পাখি (২৪), উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোঁড়া গ্রামের আবদুল জলিলের পুত্র মোঃ রাব্বি (২৪), উপজেলার ষোলনল ইউনিয়নের শিকারপুর গ্রামের আতাউর রহমানের পুত্র কাউয়ূম প্রকাশ প্রিন্স’কে আটক করে।

এ ঘটনায় পুলিশ বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের পূর্বক গতকাল সোমবার আসামীদের কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ কেরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all