×

নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় বিগত সাড়ে তিনমাসে ২ টন মাদকদ্রব্যসহ এক হাজার ১২ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য পাঁচ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৯০০ টাকা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।মাদক নির্মূলে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় এ সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২ জানুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত দুই হাজার ১০ কেজি গাঁজা, ৫৯ হাজার ৯৬৮ পিস ইয়াবা, সাত হাজার ৫৯২ বোতল ফেনসিডিল, ৩৬৬ লিটার দেশি মদসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান, আফজাল হোসেন, শাহরিয়ার মিয়াজী,সোহান সরকার, নাজমুল হাসান, জেলা ডিআইও -১ মো: মাঈন উদ্দিন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ারুল আজিম, কোতয়ালী থানার ওসি মো.আনোয়ারুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় চর দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে টেটাযুদ্ধে নিহত ১, আহত ২০

মো: জুয়েল রানা:কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন ভাটেরারচর গ্রামে চর দখলকে কেন্দ্র করে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর এবং মেঘনা উপজেলার চর...

Read out all

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all