×

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় ইউটিউব সেলিব্রেটি করার প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আইনজীবী জাহিদ চৌধুরী(৪১) কে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার ( ৪ জানুয়ারী) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান, দুই সন্তান জিম্মি করে রেখেছে এমন একটি অভিযোগ আসে আমাদের কাছে। তদন্তে জানা যায় ভিকটিমের মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আসামীর। জাহিদ চৌধুরী প্রায়ই পড়াশোনা ও অন্যান্য ব্যাপারে সহযোগীতার নাম করে বাড়িতে নিয়মিত যাতায়ত শুরু করে। পরিবারের সাথে তার আরও ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠে। অভিযোগকারীর ২ সন্তানকে ভাগ্নি ও মামা বলে সম্মোধন করতো।

কুমিল্লা ফিল্মস নামে একটি ইউটিউবে চ্যানেলে মিউজিক ভিডিও ও শর্টফিল্মে অভিনয়ের সুযোগ দিয়ে সেলিব্রেটি করার প্রলোভনে স্কুল ছাত্রীর সাথে সু সম্পর্ক তৈরি করে আসামী। এবং সে প্রায়শই তাদের মায়ের অগচোরে আসামী স্কুল ছাত্রী তার ভাইকে বাহিরে ঘুরতে নিয়ে যেত। বাহিরে গিয়ে বিভিন্ন ধরনের শর্টফ্লিম এবং ভিডিও তৈরী করে তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করত।

সর্বশেষ গত ২৫ নভেম্বর আসামি এ্যাডভোকেট জাহিদ চৌধুরী(৪১) তাদের পরিবারকে না জানিয়ে তাদের তার স্কুল থেকে নিয়ে জেলার ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে যায়। ঘুরাঘুরির একপর্যায়ে ধর্মসাগর পাড় এলাকা হতে তার গোপন বাসা কুমিল্লা নগরীর মধ্যম আশ্রাফপুর এলাকার ৭ তলা ভবনে নিয়ে যায়।

সেখানে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এবং ধর্ষণের ঘটনা কারো কাছে না বলার জন্য ভয় দেখায়। কিন্তু সে তার কাছে বিষয়গুলি জানালে তার মা আসামির সাথে যোগাযোগ করতে নিষেধ করেন। এবং তিনি তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় চলে যান।

পরবর্তীতে ১৭ ডিসেম্বর দুপুরে তার ছেলে মেয়েরা তাদের বাসা থেকে এ্যাডভোকেট জাহিদের সাথে দেখা করতে যায়। সেখানে গেলে এ্যাডভোকেট জাহিদ তাদেরকে বাসায় ফেরত না যাওয়ার অনুরোধ করে এবং বাসায় গেলে তাদের স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবেনা মর্মে তাদেরকে জোরপূর্বক তার গোপন বাসায় রেখে দেয়।

যেহেতু ভিকটিমের সাথে তার ভাই ও ছিল সেহেতু এ্যাডভোকেট জাহিদ প্রাথমিকভাবে ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়। যার কারণে সে হোসনেয়ারার(৩২) নামের আরেকজন মহিলাকে চাকুরী দেওয়ার নাম করে তার গোপন বাসায় নিয়ে আসে এবং তার ভাই ও হোসনেয়ারা(৩২)কে একটি রুমে আবদ্ধ রেখে তাদেরকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে এবং তাদের শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে। যখন তার ভাই বাধা দিতে আসে এ্যাডভোকেট জাহিদ হোসনেয়ারার সাথে শারীরিক সম্পর্কের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার ভাই এর মুখ বন্ধ রাখে।

উল্লেখ্য যে, আইনজীবী জাহিদ একজন বিবাহিত ব্যক্তি এবং তার দুইটি সন্তান রয়েছে। সে তার পরিবার নিয়ে কুমিল্লা জেলার কোতয়ালী থানার দৌলতপুর রেলগেট এলাকায় বসবাস করে।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামী এর আগেও এমন কাজে লিপ্ত ছিল।

র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ধর্ষণের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all