×

অনলাইন ডেস্ক:

কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে ইমরান হোসাইন নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার নগরীর কোটবাড়ি গন্ধমতি এলাকার দক্ষিণ বাগমারার প্রবাসী মামুন ভুঁইয়ার নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

শিশু ইমরান হোসাইন জেলার চান্দিনা উপজেলার জিরবাইশ গ্রামের ফারুক হোসেন ছেলে। সে তার পরিবারের সাথে কোটবাড়ির দক্ষিণ বাগমারার সিটি কলেজের পিছনে ঝরিনা মঞ্জিলে ভাড়া থাকত।

নিহত ইমরানের বাবা ফারুক হোসেন জানান, তার স্ত্রী হালিমা বেগম প্রবাসী মামুন ভুঁইয়ার নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিকদের রান্নার কাজ করেন। সাথে প্রতিদিন শিশু ইমরানকেও নিয়ে যান। বিকেলে শ্রমিকদের রান্না করতে যাওয়ার সময় সাথে শিশুটিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশু ইমরান নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর ওই ভবনের সেপটিক ট্যাংক থেকে সন্ধ্যায় ইমরানের মরহেদ উদ্ধার করা হয়।

স্থানীয় কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফজল খান জানান, শিশুটির মরদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। সেপটিক ট্যাংকের ডাকনা খোলা থাকায় শিশুটি পড়ে যায়।

সদর দক্ষিণ কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাহিদ আহম্মেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all