×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বুড়িচংয়ের উপজেলার শঙ্কুচাইল ভারতীয় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

মহিউদ্দিন সরকার নাঈম উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মোশাররফ সরকারের ছেলে এবং আনন্দ টিভির ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন।

দৈনিক কুমিল্লার ডাকের সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, নিহত মহিউদ্দিন সরকার আমাদের প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। নতুন কর্মস্থলে যোগদানের কথা বলে সম্প্রতি ইস্তফা দেন তিনি। তবে নতুন কোন কর্মস্থলে তিনি যোগ দিয়েছেন তা এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। তিনি বলেন, ভারতীয় সীমান্তে দুর্বৃত্তের গুলিতে আহত যুবককে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

স্থানীয় দৈনিক ভোরের কলামের প্রতিবেদক মাহফুজ বাবু বলেন, মহিউদ্দিন সরকার নাঈম মাদক ব্যবসায়ীদের চোরাচালান নিয়ে প্রতিবাদ করতেন। সম্প্রতি মাদক ব্যবসায়ী রাজু গং নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন।এই বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয় দৈনিক ভোরের কলামের রিপোর্টার  মাহফুজ বাবু বলেন, মহিউদ্দিন সরকার মাদক ব্যবসায়ীদের চোরাচালান নিয়ে প্রতিবাদ করতো। সম্প্রতি মাদক ব্যবসায়ী রাজু গং নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল। ধারণা করছি এই চক্রটি তাকে গুলি করে হত্যা করেছে।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন বলেন, হাসপাতালে তাকে সাড়ে ১০টার দিকে নিয়ে আসা হয়। শরীরে ৪-৫টি গুলির চিহ্ন রয়েছে। তাকে আমরা মৃত অবস্থায় পাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all